শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৫ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » চান্দিনায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » চান্দিনায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
৪৮১ বার পঠিত
রবিবার, ২৫ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চান্দিনায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

---

শাহাদাৎ হোসেন সাকু , কুমিল্লা প্রতিনিধি  কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। হতাহতরা অটোরিকশার যাত্রী।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে শাহিন (২৪)।

আহতদের নাম জানা যায়নি। তবে এদের মধ্যে অটোরিকশার চালক ছাড়া সবাই বাখরাবাদ গ্যাস ফিল্ডের শ্রমিক বলে জানা গেছে।
তাদের কুমিল্লার কাবিলা এলাকার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি খাদঘর এলাকায় পৌঁছুলে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান। এ ঘটনায় আহত হন অটোরিকশা চালকসহ পাঁচজন।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সাজেন্ট আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)