![]()
হরতাল সমর্থনে ঢাবিতে মশাল মিছিল
24 Aug, 2022
দেশে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম জোট। হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
বুধবার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সরকার দেশের সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে গেছে শিক্ষার্থীরাও এর ভুক্তভোগী। হরতালের সমর্থন করে আগামীকাল আমরা মিছিল বের করবো। মিছিলে সব ছাত্র জনতাকে শামিল হওয়ার আহবান জানাচ্ছি
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীলের নেতৃত্বে এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উৎসঃ দা ডেইলি ক্যাম্পাস





চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়