শুক্রবার, ২৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » কুমিল্লায় বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের সন্ত্রাসী জিসান নিহত
কুমিল্লায় বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের সন্ত্রাসী জিসান নিহত
![]()
শাহাদাত হোসেন সাকু ,দাউদকান্দি প্রতিনিধি :কুমিল্লার দাউদকান্দিতে র্যাবের গুলিতে লক্ষ্মীপুর জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান সোলেমান উদ্দিন জিসান (৩৫) নিহত হয়েছেন। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে জিসান নিহত হয়েছেন।
জিসান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত আবু বকর সিদ্দিকীর ছেলে।
বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে দাউদকান্দির পটিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া জানান, সোলায়মান উদ্দিন জিসানের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, পুলিশের ওপর হামলা, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। সে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী ও জিসান বাহিনীর প্রধান।তার বাহিনীতে অস্ত্রধারী শতাধিক সদস্য রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা