শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » অনুমতি ছাড়া কেমিক্যালের ব্যবসা কীভাবে হয়: তাপস
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » অনুমতি ছাড়া কেমিক্যালের ব্যবসা কীভাবে হয়: তাপস
৯০৩ বার পঠিত
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনুমতি ছাড়া কেমিক্যালের ব্যবসা কীভাবে হয়: তাপস

---
পক্ষকাল ডেস্ক-
হাজী মুসা ম্যানসনের আগুনের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এত নজরদারির মধ্যে কীভাবে অবৈধ রাসায়নিক দ্রব্যাদি মজুদ ও অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার (২৩ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর থেকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে কার্যক্রম পরিচালনার ট্রেড লাইসেন্স বন্ধ করে দিই। এ কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যাপক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা আটুট থাকি।
আরও পড়ুন:
লকডাউনে করোনা টিকাদানসহ স্বাস্থ্য সেবা চলমান থাকবে: শেখ তাপস
তিনি বলেন, আমি অবাক হই, সিটি করপোরেশন থেকে কোনোধরনের বাণিজ্যিক অনুমতি ছাড়াই কীভাবে তারা এই রাসায়নিক দ্রব্যদি আমদানি করে, কীভাবে গুদামজাত করে এবং কীভাবে ব্যবসা করে। খুবই অবাক কাণ্ড। কর্তৃপক্ষ যতোক্ষণ না পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করবে ততোক্ষণ পর্যন্ত সমস্যা রয়ে যাবে।
মেয়র আরও বলেন, ‘শিল্পমন্ত্রণালয় একটি প্রকল্প নিয়েছে কেরানীগঞ্জে এসব গুদামগুলো স্থানান্তর করা হবে। সেটা নিয়ে আমরা কথা বলেছি। এ নিয়ে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগের সভা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় সভা করেছে। বাণিজ্য মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওপর যেসব দায়িত্ব অর্পণ করা হয়েছিল তা পালন করেছি। অবৈধ রাসায়নিক গুদামে তালিকা করার কথা বলা হয়েছিল, আমরা তা করেছি। কিন্তু আজ পর্যন্ত তেমন কোনও কার্যকর পদক্ষেপ লক্ষ করিনি।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)