শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর » সরাইলে হেফাজতের ইটপাটকেলের আঘাতে ২০ পুলিশ আহত
প্রথম পাতা » জেলার খবর » সরাইলে হেফাজতের ইটপাটকেলের আঘাতে ২০ পুলিশ আহত
৫৮০ বার পঠিত
শনিবার, ২৭ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরাইলে হেফাজতের ইটপাটকেলের আঘাতে ২০ পুলিশ আহত

---
পক্ষকাল ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল বাজারে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল শেষে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ। এ সময় অনেকের হাতেই লাঠিসোঁঠা ছিল। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তোলা ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল বাজারে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল শেষে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ। এ সময় অনেকের হাতেই লাঠিসোঁঠা ছিল। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তোলা ছবিপ্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত হাওরবেষ্টিত অরুয়াইল পুলিশ ক্যাম্পে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলায় অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন রয়েছেন। এ ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন
ভাঙ্গায় মাদ্রাসা থেকে মিছিল নিয়ে বের হয়ে থানায় হামলা, ৬ পুলিশ আহত
ফরিদপুরে ভাঙ্গায় থানার কাছে জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম ঈদগাহ মাদ্রাসা থেকে একটি মিছিল বের দুপুরে থানায় হামলা চালিয়েছে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে অরুয়াইল বাজারে মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ, মাহমুদুর রশিদ ও অলিউল্লাহর নেতৃত্বে কয়েক হাজার মাদ্রাসাছাত্র-জনতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা সাড়ে তিনটার দিকে তারা অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এ সময় অরুয়াইল ক্যাম্পে সরাইল থানার পুলিশ ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উপস্থিত ছিল। হামলাকারীরা ক্যাম্পের ভেতর প্রবেশের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের অন্তত ২০ জন সদস্য আহত হন।
ব্রাহ্মণবাড়য়িার সরাইল উপজলোর অরুয়াইল বাজারে মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে লাঠিসোঁটা হাতে মাদ্রাসাছাত্রদের সঙ্গে স্থানীয় কিশোর-তরুণেরা। আজ শনিবার বিকেলে
ব্রাহ্মণবাড়য়িার সরাইল উপজলোর অরুয়াইল বাজারে মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে লাঠিসোঁটা হাতে মাদ্রাসাছাত্রদের সঙ্গে স্থানীয় কিশোর-তরুণেরা। আজ শনিবার বিকেলেপ্রথম আলো
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১৪টি কাঁদানে গ্যাসের শেল ও ৪০টি রাবার বুলেট ছুড়ে। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বেলা দুইটার পর থেকে অরুয়াইল বাজারের সহস্রাধিক দোকানপাট বন্ধ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দোকানপাট খোলেনি।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, অরুয়াইল পুলিশ ক্যাম্প রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ সদস্যরা ইটের আঘাতে আহত হয়েছেন। শেষ বিকেল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরাইলের অরুয়াইল বাজারে মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে লাঠিসোঁটা হাতে মাদ্রাসাছাত্রদের সঙ্গে স্থানীয় কিশোর-তরুণেরা। আজ শনিবার বিকেলে
সরাইলের অরুয়াইল বাজারে মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে লাঠিসোঁটা হাতে মাদ্রাসাছাত্রদের সঙ্গে স্থানীয় কিশোর-তরুণেরা। আজ শনিবার বিকেলেপ্রথম আলো
এদিকে, আজ দুপুর ১২টার পর থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল কমতে থাকে। বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুর থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আরিফুল হকের নেতৃত্বে বিপুল পরিমাণ বিজিবি, র‍্যাব ও পুলিশ অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আরিফুল হক প্রথম আলোকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের অংশে কোনো সমস্যা নেই। তবে কুমিল্লা-সিলেট মহাসড়কে বাধার কারণে যান চলাচল বন্ধ রয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)