শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » থানা ঘিরে কাদের মির্জার ধর্মঘট, ডিসি-এসপি-ওসিদের প্রত্যাহার দাবি
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » থানা ঘিরে কাদের মির্জার ধর্মঘট, ডিসি-এসপি-ওসিদের প্রত্যাহার দাবি
৪৭৭ বার পঠিত
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থানা ঘিরে কাদের মির্জার ধর্মঘট, ডিসি-এসপি-ওসিদের প্রত্যাহার দাবি

---
পক্ষকাল সংবাদ-
থানা ঘিরে ডিসি-এসপি-ওসিদের প্রত্যাহার দাবি কাদের মির্জার
পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ আবারও নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো দলীয় নেতাকর্মীদের নিয়ে এ ধর্মঘট পালন করেন তিনি।
নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত)কে প্রত্যাহারের দাবিতে এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জার এ কর্মসূচি চলছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল শেষে পুনরায় একই দাবিতে শুক্র ও শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।
গেল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে থানা ফটকের সামনে সারারাত অবস্থান কর্মসূচি পালন করেন মির্জা। পরদিন বুধবার সকাল ৯টায় সেই কর্মসূচি তিনি স্থগিত করেন।
গতকাল বুধবার কাদের মির্জা তার নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করেন। হরতাল শান্তিপূর্ণ হলেও কোম্পানীগঞ্জ এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন মির্জার নেতাকর্মীরা। বসুরহাট বাজারে ঝটিকা মিছিলও বের করা হয়। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে হরতাল পালন শেষে নেতাকর্মীদের সামনে দেয়া বক্তব্যে কাদের মির্জা বলেন, ‘যে সত্য কথা বলা শুরু করেছি, তা বলে যাবো। যদি বহিষ্কার করা হয়, আমি বঙ্গবন্ধুর কথা বলবো, আওয়ামী লীগ করবো, আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো। গ্রেফতার হলে জেলে যাবো, মেরে ফেললে কবরে থাকবো।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)