শিরোনাম:
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » » টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান
প্রথম পাতা » » টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান
৩৮৫ বার পঠিত
সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান

------
পক্ষকাল ডেস্কঃ
করোনাভাইরাসের টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ প্রধান বেনজীর আহমেদ। দেশে টিকা কর্মসূচির অষ্টম দিনে তারা টিকা গ্রহণ করলেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা টিকা গ্রহণ করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী সমালোচকদের মুখে ছাই দিয়ে টিকা এনেছেন এবং দেশের সাধারণ মানুষসহ সবাই টিকা পাচ্ছেন।
সবাইকে টিকা নিয়ে দেশকে কোভিড মুক্ত করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুস্তাফা কামাল উদ্দীন টিকা গ্রহণ করেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় টিকা গ্রহণ করেন।
এই হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষসহ ৩ হাজার মানুষকে টিকা দেওয়া হয়।
এর আগে একই দিন সকালে জাতির জনক পরিবারের সদস্য ও বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন। এরপর তার স্ত্রী মাসুদা কবিরসহ পরিবারের ২৪ জন সদস্য টিকা গ্রহণ করেন।
তিনি বলেন, টিকা নিতে ১১ মাস ২ দিন পর ঘর থেকে বের হলাম। টিকা নেয়ার সুই দেখে ভয় পেতাম। কিন্তু টিকা নিয়ে তেমন কিছু মনে হয়নি। এখন বরং মনে হচ্ছে আরো আগেই টিকা নেয়া দরকার ছিল। সবারই টিকা নেওয়া উচিত, বিশেষ করে বয়স্কদের।’
টিকা নিতে প্রধানমন্ত্রী তাগাদা দিয়েছিলেন জানিয়ে বঙ্গবন্ধুর চাচাতো ভাই বলেন, টিকা নেয়নি বলে প্রধানমন্ত্রী কিছুটা মনোক্ষুণ্ন হন। তিনি কিছুটা রাগও করলেন।
প্রধানমন্ত্রী বললেন, ‘কেন নেন নাই! শিগগিরই ভ্যাকসিন নেন। আপনার বয়স তো অনেক বেশি। তাড়াতাড়ি নেন।’
এদিকে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে- এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। এ ছাড়া সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৪২৬ জনের ম
ধ্যে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)