শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » চলতি মাসেই ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » চলতি মাসেই ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল
৯২২ বার পঠিত
সোমবার, ৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলতি মাসেই ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল

---

চলতি মাসেই ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এপ্রিল মাসে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষা এবং পবিত্র রজমানের কারণে পেছানো হচ্ছে। সে অনুযায়ী মে মাসের শেষের দিকে অথবা জুনে এ পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এদিকে, পিএসসির অধীন সব পরীক্ষার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৪০তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১৫ দিনের পরিবর্তে মাত্র দু্ই দিনে সম্পন্ন করা হচ্ছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, বিসিএস পরীক্ষা ছাড়াও অন্যান্য নন-ক্যাডার পদের, বিভাগীয় এবং সিনিয়র স্কেলের পদোন্নতির পরীক্ষার সময় উল্লেখযোগ্যহারে কমানোর সিদ্ধান্ত হয়েছে। ৮ এবং ৯ মার্চ মাত্র দুই দিনেই ৪০তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষার্থীদের কথা বিবেচনায় বিসিএসের চলমান অন্যান্য পরীক্ষা স্বল্প সময়ের ব্যবধানে সম্পন্ন করা হবে।

পিএসসির সংশ্লিষ্টরা ইত্তেফাককে বলছেন, স্বল্প সময়ের মধ্যে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে যাচ্ছে পিএসসি। ফলাফল প্রকাশের পরিকল্পনা আছে চলতি মার্চের শেষের দিকে। গত বছরের ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। গত বছরের ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাশ করেন ৯ হাজার ৮৬২ জন। ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে ৩৭তম বিসিএসের নন-ক্যাডারে পদ শূন্য থাকা সাপেক্ষে কিছু সুপারিশ করা হতে পারে। পর্যায়ক্রমে ৩৯তম বিশেষ বিসিএস থেকে নন-ক্যাডার পদ থেকে আরো কিছু সুপারিশ করার চিন্তা রয়েছে পিএসসির।

এছাড়া আগামী দুই মাসের মধ্যে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)