শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জার্মান শহরে দুই হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ৮
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জার্মান শহরে দুই হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ৮
৫৪৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মান শহরে দুই হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ৮

---

জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে দুটি সিসা বারে বন্দুকধারীদের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল ১৯ ফেব্রুয়ারি, বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে শহরের কেন্দ্রস্থলে ও শহরতলীতে পৃথক দুই হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

পুলিশের বরাত দিয়ে তারা জানায়, এলোপাতাড়ি গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়া সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তারা এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বুধবার শহরের কেন্দ্রস্থলের একটি ও বাইরের অপর একটি সিসাবারে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায়। প্রথম হামলায় তিনজন ও দ্বিতীয় হামলার ঘটনায় পাঁচজন মারা যান।

স্থানীয়রা জানান, হামলার পর একটি কালো রঙের গাড়িকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছেন তারা।

হামলার পর পুলিশের গাড়ি ও হেলিকপ্টার টহল দিচ্ছে। তবে কর্তৃপক্ষ এখনো ওই হামলার কারণ এখনো খুঁজে বের করতে পারেনি।

দেশটির রাজধানী বার্লিনে হামলায় একজন নিহত হওয়ার চারদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো। ওই হামলার কারণও বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গত ২৪ জানুয়ারি দেশটির নুরেমবার্গ শহরে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে একই পরিবারের ছয়জন নিহত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)