মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ট্রাম্পের ভারত সফর, অভ্যর্থনা আয়োজনে খরচ ১০০ কোটি টাকা!
ট্রাম্পের ভারত সফর, অভ্যর্থনা আয়োজনে খরচ ১০০ কোটি টাকা!
![]()
ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের ২৪ তারিখ দু’দিনের সফরে তিনি ভারত ভ্রমনে আসবেন। তাকে অভ্যর্থনা জানাতে সাজিয়ে তোলা হচ্ছে গুজরাটের রাজধানী আহমেদাবাদ। ভারতে আসার দিনই ঘণ্টা তিনেকের জন্য আহমেদাবাদ যাবেন ট্রাম্প। তাকে অভ্যর্থনা জানানোর আয়োজনে আনুমানিক খরচ হতে চলেছে ১০০ কোটি টাকা!
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নির্দেশ দিয়েছেন, কোনোভাবেই বাজেট যেন ট্রাম্পের অভ্যর্থনায় বাধা হয়ে না দাঁড়ায়। সে কারণে ঢেলে সাজানো হচ্ছে আহমেদাবাদ নগরীকে। শহরকে আরও সুন্দর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সৌন্দর্যায়নের দায়িত্বে রয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আর্বান ডেভলপমেন্ট অথরিটি। এজন্য রাস্তা সারাইয়ের জন্য ২০ কোটি টাকা দেবে আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি। অন্যদিকে যে স্টেডিয়াম উদ্বোধনে ট্রাম্পের আহমেদাবাদ আগমন, সেই মোতেরা স্টেডিয়াম সাজিয়ে তুলতে খরচ করা হবে প্রায় ছয় কোটি টাকা। এছাড়া ১০০ কোটির খরচের মধ্যে রয়েছে, মোট ১৭ টি রাস্তার পুনর্নিমাণ কাজ। ১২ থেকে ১৫ কোটি টাকা খরচ ধরা হয়েছে নিরাপত্তা খাতে। সব মিলিয়ে তিন ঘণ্টার ট্রাম্প বন্দনায় মোট খরচ পড়ছে আনুমানিক ১০০ কোটির কাছাকাছি।




সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে