শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » রিফাত হ’ত্যা: চলছে শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » রিফাত হ’ত্যা: চলছে শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
৬৫৯ বার পঠিত
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিফাত হ’ত্যা: চলছে শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

---

বহুল আলোচিত বরগুনা রিফাত শরীফ হ’ত্যা মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আদালতে চলছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেষ সাক্ষী বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হুমায়ুন কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করে জেলা ও দায়রা জজ আদালত।

সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে বরগুনা কারাগার থেকে এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়াও আদালতে হাজির হয়েছেন এ মামলায় উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মি’ন্নি।

এছাড়াও এ মামলার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মি’ন্নির জামিন বাতিল আবেদনের বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেনের দাখিল করা তদন্ত প্রতিবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ।

আদালত সূত্রে জানা গেছে, রিফাত হ’ত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও এ মামলার শেষ সাক্ষী বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হুমায়ুন কবিরের সাক্ষ্য গ্রহণ করবেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার সকাল ১১টায় এই রিপোর্ট লেখার সময় তার সাক্ষ্যগ্রহণ চলছে।

সাক্ষ্য গ্রহণের শেষ হলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরকে আসামিপক্ষের ১০ জন আইনজীবী জেরা করবেন। এছাড়াও আজ এ মামলার সকল তথ্য-উপাত্ত যাচাই বাছাই করবেন আদালত। প্রজেক্টরের মাধ্যমে সকল ভিডিও ফুটেজও যাচাই করা হবে।

গত ১ জানুয়ারি রিফাত হ’ত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর আট জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৪ কার্যদিবসে এ মামলার ৭৫ জন সাক্ষীর মধ্যে ৭৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার পাশাপাশি শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। এছাড়া গোলাম সরোয়ার নামে একজন সাক্ষী প্রবাসে থাকায় তার সাক্ষ্য গ্রহণ করতে পারেনি আদালত।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)