শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আ.লীগ নেতা রহমত আলী আর নেই
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আ.লীগ নেতা রহমত আলী আর নেই
৪৮০ বার পঠিত
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ.লীগ নেতা রহমত আলী আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক সাংসদ রহমত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

রহমত আলীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম সিরাজী এ তথ্য জানিয়েছেন।

জাহাঙ্গীর আলম সিরাজী বলেন, দীর্ঘদিন ধরেই রহমত আলী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৮ জানুয়ারি তিনি দেশে ফিরেছিলেন। ঢাকায় এসে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কয়েকবার লাইফ সাপোর্টে ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার বেশ কয়েকবার উন্নতিও হয়েছিল। সর্বশেষ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

রহমত আলীর একসময়ের ব্যক্তিগত সহকারী হারুন অর রশিদ বলেন, দশম সংসদ পর্যন্ত রহমত আলী একটানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে।

রহমত আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ঢাকার ধানমন্ডি জামে মসজিদ প্রাঙ্গণ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর জামে মসজিদে রহমত আলীর জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরের দিন মঙ্গলবার শ্রীপুরে তাঁর গ্রামের বাড়িতে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গাজীপুর-৩ আসনের বর্তমান সাংসদ ইকবাল হোসেন সবুজ প্রথম আলোকে বলেন, ‘উনি আমাদের অভিভাবক ছিলেন। আমরা একজন রাজনৈতিক অভিভাবক হারালাম। শ্রীপুরের উন্নয়নে ওনার ব্যাপক ভূমিকা ছিল। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে তিনি সারা জীবন রাজনীতি করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)