শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সচিবালয়ে ওবায়দুল কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সচিবালয়ে ওবায়দুল কাদের
৪০৭ বার পঠিত
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সচিবালয়ে ওবায়দুল কাদের

---

পক্ষকাল সংবাদ-

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সচিবালয়ে যান তিনি। সেখানে গিয়ে গণমাধ্যমের সাথে কথাও বলেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মুস্তফা জামান জানান, তার সুস্থতায় আমরা অত্যন্ত আনন্দিত। কেবিন থেকে ছুটি নেয়ার আগে চিকিৎসকসহ অন্যান্যদের সাথে কিছু মুহূর্ত কাটান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

সচিবালয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, নির্বাচন নিয়ে সংঘাতের শঙ্কা থাকলেও বড় কিছু হয়নি। আরও ভালো নির্বাচন করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা ঘটনা সঠিকভাবে তদন্ত করা হবে।

তিনি বলেন, বিএনপি দল যতটা এলোমেলো, নেতৃত্বহীন সেই অবস্থায় ভালো রেজাল্ট করেছে। তবে ভোট নিয়ে তারা নেতিবাচক অপপ্রচার করায় ভোটার উপস্থিতি কমেছে। ভোটের রাজনীতিতে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)