মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » করোনাভাইরাস : চীনে মৃত্যুর মিছিল ঠেকলো ৪২৫
করোনাভাইরাস : চীনে মৃত্যুর মিছিল ঠেকলো ৪২৫

পক্ষকাল সংবাদ-
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর মিছিল ঠেকলো ৪২৫ জনে। ৩ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ একদিনে ৩ হাজার জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, যেখান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিলো সেই হুবেই প্রদেশ এ ভাইরাস আক্রান্ত হয়ে সোমবার একদিনে মারা গেছে ৬৪ জন।
এই করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে চীনের বাহিরে ১৫০ জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফিলিপাইনে একজন মারা গেছে, চীনের বাহিরে করোনাভাইরাসে এটাই ছিলো প্রথম মৃত্যু।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তাদের রাষ্ট্রীয় ব্যবস্থপনার ‘স্বল্পতা ও ঘাটতি’র কথা স্বীকার করেছে চীনের শীর্ষ নেতৃত্ব। দেশটির পলিটব্যুরো স্থায়ী কমিটি জানায়, তাদের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে আরো উন্নতি করতে হবে। একই সঙ্গে দেশটির যে বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই বণ্যপ্রাণী মার্কেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর উহান শহরে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর এক মাসে মৃত্যুর সংখ্যা চারশ’ ছাড়ালো। এর কোনো টিকা বা ভ্যাকসিন তৈরি না হওয়ায় ভাইরাসটি থেকে নিরাপদ থাকার একমাত্র উপায় হলো, আক্রান্ত বা ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলা, কিছু স্বাস্থ্য বিধি মেনে চলা ও পরিচ্ছন্নতা থাকা।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ