শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » করোনা ভাইরাস: নেয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » করোনা ভাইরাস: নেয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত
৪১২ বার পঠিত
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাস: নেয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত

---

পক্ষকাল সংবাদ-

মন্ত্রিসভার বৈঠকের পরে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে আলাদাভাবে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে করোনা ভাইরাস বিষয় নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রথমত: যেভাবেই হোক করোনা ভাইরাস বাংলাদেশে প্রবেশের সব ধরনের সুযোগ বন্ধ করতে হবে। চায়না থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবে তাদেরকে টানা ১৪ দিন বিশেষ ব্যবস্থায় তত্ত্বাবধানে রাখতে হবে। ইতোমধ্যে ৩১৬ জনকে বিমানে চায়না থেকে আনা হয়েছে। তাদেরকে ১৪ দিন তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তাদেরকে সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাইরাস বিশেষজ্ঞ প্রফেসর আব্দুল্লাহ। করোনা ভাইরাস বাংলাদেশে প্রবেশ বন্ধ করতে ঢাকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য এসময় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এখনো চীনে ১৭১ জনের ছাত্রদের একটা গ্রুপ রয়েছে, যাদেরকে আনার ব্যাপারে চেষ্টা চলছে। তাদেরকে আনার ব্যাপারে আমাদের প্লেন পাঠানো যাচ্ছে না, কারণ এর আগে যে প্লেনে করে চায়নায় অবস্থানরতদের নিয়ে আসা হয়েছে সেই প্লেনের পাইলটদের অন্যদেশ তাদের দেশে প্লেন নিয়ে ঢুকতে দিচ্ছে না। এজন্য চাইনিজ কোন প্লেন দিয়ে তাদেরকে আনার ব্যাপারে পরিকল্পনা হচ্ছে। এই ভাইরাস আক্রান্ত অন্য দেশ থেকে যারা আসছে বাংলাদেশে তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)