শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ভারতীয় বই দিয়ে প্রথম পাঠ শুরু করল ফেনীর শিশু শিক্ষার্থীরা
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ভারতীয় বই দিয়ে প্রথম পাঠ শুরু করল ফেনীর শিশু শিক্ষার্থীরা
৫১৯ বার পঠিত
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতীয় বই দিয়ে প্রথম পাঠ শুরু করল ফেনীর শিশু শিক্ষার্থীরা

---

পক্ষকাল সংবাদ-

ভারতীয় বিভিন্ন প্রকাশনীর একাধিক বই দিয়ে ফেনী শহরের জেলা প্রশাসন পরিচালিত ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের শিশু শিক্ষার্থীরা তাদের জীবনের প্রথম পাঠ শুরু করছে। পাঠ শুরু করা এসব বই আবার ভুলে ভরপুর বলে দাবি করেছেন অভিভাবকরা। বই কিনতে তাদের দিতে হচ্ছে চড়া মূল্য। এতে আরও ক্ষুব্ধ অভিভাবকসহ শিক্ষানুরাগীরা। ফেনীর জেলা প্রশাসক বলছেন, লিখিত অভিযোগ পেলে সে সব বই প্রত্যাহার করে দেশীয় বই পাঠ্য করা হবে।

ফেনীর একটি বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা যে ছড়াগুলো পড়ছে তা বাংলাদেশের কোনো প্রকাশনার না, ভারতীয় শিশু সাহিত্য সংসদ প্রকাশনা থেকে আসা একটি বই। অভিভাবকরা বলছেন, ভারতীয় ১০০ রুপির এই বই তাদের কিনতে হচ্ছে ৩০০ টাকায়। শহরের ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের এক শিক্ষার্থীর মত, এই বিদ্যালয়ের নার্সারিতে ৩টি, কেজিতে ৩টি এবং এ-লেভেলের জন্য ১টি ভারতীয় বই পাঠ্য হিসেবে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত ৩টি দোকানে পাওয়া যায় এসব বই। বইগুলো ভুলে ভরা আবার আমাদের সংস্কৃতির সাথেও সাংঘর্ষিক। ভারতীয় এসব বই শহরের যে দোকানে পাওয়া যায়, তাদের একজন জানালেন এ বই বিক্রির রহস্য। তিনি জানান, জেলা প্রশাসনের এডিসি জেনারেল সুজন সরকার হলেন শিশু নিকেতনের সভাপতি। উনি, বিদ্যালয় কমিটি এবং প্রধান শিক্ষক- উনারা সম্মিলিতভাবে আমাদের এই বইগুলো বিক্রি করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। দেশীয় সংস্কৃতি এবং প্রকাশনার প্রতি সম্মান দেখিয়ে কর্তৃপক্ষকে এ বিষয়ে ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন ফেনী সেন্ট্রাল হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি নুরুল করিম মজুমদার। তিনি বলেন, সংস্কৃতির ভিন্ন একটি ধারার, ভিন্ন একটি চিন্তার এই বইগুলো পাঠ্য করা কোনোভাবেই সমীচীন হয়নি। ভারতীয় বইকে পাঠ্য করা সমর্থনযোগ্য নয়, স্বীকার করে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)