শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » মুঠোফোনে সহযোগীদের ডেকে এনে কিশোরীকে ধর্ষণ
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » মুঠোফোনে সহযোগীদের ডেকে এনে কিশোরীকে ধর্ষণ
৪৪৫ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুঠোফোনে সহযোগীদের ডেকে এনে কিশোরীকে ধর্ষণ

---

পক্ষকাল সংবাদ-

খালার সঙ্গে অভিমান করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল কিশোরীটি। কিন্তু বাসে ওঠার পর বুঝতে পারে, ভুল বাসে উঠে পড়েছে সে। মাঝপথে নেমে পড়ে কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডে। মেয়েটিকে নামতে দেখে বাস থেকে নেমে পড়ে এক যাত্রীও। মেয়েটি রাস্তা চিনতে পারছে না বুঝতে পেরে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে চার সহযোগীকে ডেকে আনে ওই ব্যক্তি। পরে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়।

১৬ জানুয়ারি ভৈরবে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন মেয়েটির খালা ভৈরব রেলওয়ে থানায় মামলা করার ১১ দিন পর এক ধর্ষণকারীকে (১৭) গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের কাছে দেওয়া স্বীকারোক্তিতে ধর্ষণের কথা স্বীকার করে ওই আসামি। আজ সোমবার দুপুরে র‌্যাব-১৪–এর ভৈরব ক্যাম্পে এক সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানায় র‍্যাব।

ব্রিফিংয়ে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, মেয়েটির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। কয়েক বছর ধরে টঙ্গীতে খালার বাসায় থাকত সে। খালার সঙ্গে অভিমান করে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ১৬ জানুয়ারি ভৈরবের বাসে ওঠে। ভুল বাসে উঠে পড়েছে বুঝতে পেরে রাত নয়টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডে নেমে পড়ে সে। মেয়েটিকে অনুসরণ করে বাস থেকে নেমে পড়ে এক ধর্ষকও। এ সময় মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে চার সহযোগীকে ডেকে নেয় সে। পরে মেয়েটিকে শহরের জগন্নাথপুর এলাকার রেললাইন লাগোয়া একটি নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করা হয়। মেয়েটিকে রেলস্টেশন এলাকায় রেখে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, রেলওয়ে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)