শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত থেকে অধিক হারে অবৈধ অভিবাসীরা বাংলাদেশে ফিরছেন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত থেকে অধিক হারে অবৈধ অভিবাসীরা বাংলাদেশে ফিরছেন
৫১০ বার পঠিত
শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত থেকে অধিক হারে অবৈধ অভিবাসীরা বাংলাদেশে ফিরছেন

---
পক্ষকাল সংবাদ ডেস্ক-
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পশ্চিমবঙ্গ শাখার একজন শীর্ষ কর্মকর্তা শুক্রবার বলেছেন, অবৈধ অভিবাসীরা ভারত ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। গত এক মাসে এসব অভিবাসীর বাংলাদেশে ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার) ওয়াই বি খুরানিয়া বলেছেন, জানুয়ারিতে কমপক্ষে ২৬৮ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। তার ভাষায়, তা সত্ত্বেও দলে দলে (অভিবাসীর বাংলাদেশে) ফিরে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করছি না আমরা। কিন্তু এ ঘটনার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। অবৈধ উপায়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে তারা এবং বাংলাদেশে প্রবেশ করছে। খুরানিয়া পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একথা বলেছেন। তিনি বলেন, অবৈধদের শতকরা ৯০ ভাগই ভারত ছাড়ার চেষ্টা করছেন এবং তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।
অনলাইন হিন্দুস্তান টাইমসের ‘মোর ইলিগ্যাল মাইগ্রেন্টস রিটার্নড টু বাংলাদেশ ইন ১ মানথ: বিএসএফ’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়, বিএসএফ সম্প্রতি গবাদিপশু পাচারের ঘটনা কমে গেছে বলে লক্ষ্য করছে। তবে মাদক, বিশেষ করে ইয়াবা ট্যাবলটের পাচার ২০১৯ সালে বেড়ে যায়। জানুয়ারিতে ১০,০০০ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’কে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস লিখেছে, অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে শতকরা ৫০ ভাগেরও বেশি। ২০১৮ সালে বিএসএফ এমন ঘটনায় গ্রেপ্তার করেছে ২৯৭১ জনকে। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ১৮০০।
২০শে জানুয়ারি হিন্দুস্তান টাইমস রিপোর্ট করে যে, অবৈধ উপায়ে ভারত ছাড়ার চেষ্টা করেছেন যারা তার মধ্যে বিপুল সংখ্যায় রয়েছেন নারী ও শিশু। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তার ‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০১৮’ রিপোর্টে উল্লেখ করেছে, ২০১৮ সালে গ্রেপ্তার করা হয় ২৯৭১ জনকে। তারা বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৫৩২ জন পুরুষ। ৭৪৯ জন নারী ও ৬৯০ টি শিশু। ২০১৭ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ১৪৭৭, ২৬৮ ও ৫৫।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)