শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » মেহেরপুরে খুচরা ও পাইকারী ডিলারদের মাঝে সাইনবোর্ড বিতরণ
প্রথম পাতা » জেলার খবর » মেহেরপুরে খুচরা ও পাইকারী ডিলারদের মাঝে সাইনবোর্ড বিতরণ
৪৭২ বার পঠিত
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে খুচরা ও পাইকারী ডিলারদের মাঝে সাইনবোর্ড বিতরণ

---
মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগে উপজেলার সকল খুচরা ও পাইকারি বালাইনাশক ডিলারদের মাঝে সাইনবোর্ড বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্তরে সাইনবোর্ড বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক কুমার সাহা ও জাহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম আবু সালেহ প্রমূখ। এসময় ২৮ জন খুচরা ও পাইকারী ডিলারদের মাঝে এসকল সাইনবোর্ড বিতরণ করা হয়।
মেহেরপুর আমঝুপি শ্মশানঘাট মন্দিরে ৩ দিনব্যাপী কালী পূজা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস ॥ মেহেরপুর সদর উপজেলা আমঝুপি শ্মশানঘাট মন্দিরে ৩ দিনব্যাপী কালী পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আমঝুপি শ্মশান ঘাট মন্দির কমিটির উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়। শ্মশানঘাট মন্দির কমিটির সভাপতি অনিল ঘোসায়ের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাদ্যের তালে তালে আমঝুপি বাজার প্রদক্ষিন করে  শ্মশানঘাটে গিয়ে শেষ হয়। এসময় শ্মশানঘাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমিত কুমার, সহ-সভাপতি উত্তম কুমার, যুগ্ম সম্পাদক বলাই কুমার বিশ্বাস, কোষাধক্ষ্য নারায়ন হালদার সহ অনেকে শোভাযাত্রায় অংশ নেন।
মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে যুবকের জেল
মেহেরপুর অফিস ॥ মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রাসেল নামের এক যুবককে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদাযয়ে আরও ২ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক এস এম আবদুস সালাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত শেখ রাসেল মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়ারঘাট প্রামের রেজাউল হকের ছেলে।
মামলার বিবরন থেকে জানা যায়, ২০১৭ গাংনী থানার পুলিশ ৭৫ বোতল ফেনসিডিলসহ শেখ রাসেলকে আটক করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় তাকে মেহেরপুর আদালত এ শাস্তি দেন। মামলা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আ্যাড. পল্লব ভট্টাচার্য্য এবং আসামিপক্ষে অ্যাড. মারুফ আহমেদ বিজন কৌশলী ছিলেন।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)