শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
৪৯৪ বার পঠিত
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

---

পক্ষকাল সংবাদ-

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। ১৭ জানুয়ারি, শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা চেরাগ আলীর আম-বয়ানের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার এ পর্ব শুরু হয়। আর আগামী ১৯ জানুয়ারি, রবিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই  দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা আসতে থাকেন। রাত হতেই পূর্ণ হয়ে যায় ইজতেমা মাঠ। দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আর প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছিলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দেশের মুসল্লিদের পাশাপাশি এই পর্বে বিদেশি মেহমানরাও অংশ নিচ্ছেন।

এ বিষয়ে ইজতেমার অন্যতম সমন্বয়কারী হাজী মুনির হোসেন জানান, অনেক মুসল্লি ময়দানে চলে আসায় বৃস্পতিবার বাদ ফজর থেকে মুসল্লিদের উদ্দেশে প্রাক-বয়ান চলতে থাকে। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মুফতি শেহজাদ, তা বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মুফতি আজিম উদ্দিন। এছাড়াও আরো অনেক দেশি-বিদেশি মাওলানা বয়ান করেন।

তিনি আরো জানান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্ক থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা থেকে বিদেশি মেহমানরা ময়দানে এসেছেন।

দ্বিতীয় পর্বের জিম্মাদার ইঞ্জিনিয়ার ওয়াসেফুল ইসলাম জানান, পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভি এ ইজতেমায় আসবেন না। তবে নিজামুদ্দিনের পক্ষ থেকে তাবলিগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল এরই মধ্যে ময়দানে এসে পৌঁছেছে। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হবে বিশ্ব ইজতেমা।

এদিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আগত বিদেশি মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় বিদেশি মুসল্লিরা ইজতেমা আয়োজন ও সরকারি পদক্ষেপ নিয়ে সন্তুষ্টির কথা জানান।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)