রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে চোরা গুপ্ত ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ।
লক্ষ্মীপুরে চোরা গুপ্ত ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ।
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
দেশব্যাপী টানা অবরোধের ১৬তম দিনে লক্ষ্মীপুরে চোরা গুপ্ত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিল করেছে অবরোধ সমর্থনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বাজারস্থ কলেজ রোডে রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে অবরোধ সমর্থনকারী হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করে। ওই সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরন ঘটায় এবং ঝর্ণা ফার্মেসীর সামনে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে পিকেটাররা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিবিয়ে অবরোধ তুলে দেয়। এদিকে শনিবার সন্ধ্যার পর থেকে শহরের দক্ষিণ তেমুহনী , মিয়া রাস্তার মাথা ও দক্ষিণ কালি বাড়ির এলাকায় বেশ কয়েকটি ককটেল চোরাগুপ্ত ভাবে বিস্ফোরন ঘটায়।
লক্ষ্মীপুর সদর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চত করে বলেন, অবরোধ সমর্থনকারীরা চোরাগুপ্ত ভাবে নাশকতার চেষ্টা করে। তবে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়ন রয়েছে।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা