শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » পেছাচ্ছে না ঢাকা সিটি নির্বাচন!
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » পেছাচ্ছে না ঢাকা সিটি নির্বাচন!
৪২৭ বার পঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেছাচ্ছে না ঢাকা সিটি নির্বাচন!

---

ঢাকা সিটি নির্বাচন পেছানোর জন্য আদালতের দাখিল করা রিট খারিজ করে দিয়েছে আদালত। এর আগে সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর জন্য আদালতের রিট দাখিল করার পর মঙ্গলবার সে নিয়ে আদালত রায় দেবার দিন ধার্য করা হয়। রিট হবার প্রেক্ষাপটে আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। গত ২২শে ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণ করার তারিখ নির্ধারণ করা হয় ৩০ শে জানুয়ারি। তফসিল ঘোষণার পর থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছে বলে জানা যায়। তবে নির্বাচন কমিশন এর আগে জানিয়েছিলো, সরকারী ক্যালেন্ডার অনুযায়ী ভোটের তারিখ ৩০শে জানুয়ারি নির্ধারণ করেছে ইসি। কারণ হিসেবে ইসি জানায়, ২৯শে জানুয়ারি ঐচ্ছিক ছুটি। ৩১ শে জানুয়ারি শুক্রবার। আবার ১লা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। এসব দিক বিবেচনায় নিয়েই ৩০শে জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটিতে ভোটের তারিখ পেছাতে কয়েকটি সংগঠন নির্বাচন কমিশনে আবেদন জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার দফতরে একটি আবেদন করেন। অন্যদিকে, রোববার ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদের শিক্ষার্থীরা।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)