শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » রূপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » রূপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
৫৮০ বার পঠিত
রবিবার, ১২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রূপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

---পক্ষকাল সংবাদ -নাটোর রবিবার শিক্ষামন্ত্রী  ডা. দীপু  মনি বলেছেন মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা  গঠন করতে  ঘোষণা করেছেন  রূপকল্প  ২০৪১। এ রূপকল্পের সফল  বাস্তবায়নে  সরকারের  পাশাপাশি বিভিন্ন  শ্রেনি পেশা ও সংঠনের  মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি আজ সকালে  নাটোরের  গুরুদাসপুরে সামাজিক  সংগঠন  কল্লোল কর্তৃক এসএসসি ও এইচএসসি কৃতি ছাত্রদের  সংবর্ধনা  অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তৃতায়  এ কথা বলেন।

কল্লোল  ফাউন্ডেশনের  সভাপতি  কোহেলী কুদ্দুস  মুক্তি এর সভাপতিত্বে  এ অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন সাবেক প্রতিমন্ত্রী  অধ্যাপক মো: আব্দুল কুদ্দুস  এমপি, বিশেষ  অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন সংসদ সদস্য সৈয়দা  রুবিনা আক্তার মিরা,  স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত  সচিব  সাইদুর রহমান,  নাটোরের জেলা প্রশাসক  শাহরিয়ার নেওয়াজ ও জেলা পুলিশ  সুপার লিটন  কুমার সাহা প্রমুখ।

মন্ত্রী  বলেন জিপিএ  ৫ পাওয়াই জীবনের একমাত্র  লক্ষ্য হতে পারে না। ভালফল করার পাশাপাশি ভাল মানুষ  হওয়া জরুরি।  শিক্ষার্থীদেরকে পরমতসহিষ্ণুতা, সহমর্মিতা, দেশপ্রেম,  পরিবেশ সচেতনতা,  মানবতাবোধ, সততা ও নৈতিকতা  শিখাতে  তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।নারীর প্রতি সহিংসতা বন্ধে,  নারীর অধিকার ও নারীর  প্রজনন স্বাস্থ্য  বিষয়ে ‘শাহানা’ নামে একটি কার্টুন তৈরি  করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং তা মাধ্যমিক পর্যায়ের  সকল ক্লাসের পাঠ্যক্রমে  অন্তর্ভুক্ত  করা হবে বলে তিনি জানান।
তিনি কোচিং বানিজ্য, নোট বই ও গাইড বই বন্ধে সকলের  সহযোগীতা  চান। তিনি বলেন শুধুমাত্র মন্ত্রণালয়ের পক্ষে কোচিং ও নোট  গাইড  বন্ধ করা  সম্ভব  নয়।শিক্ষকদের  উদ্যেশ্যে তিনি বলেন আপনাদের আর্থিক  নিরাপত্তা  নিশ্চিত  করতে সরকার সর্বোচ্চ  চেষ্টা  করছে। আপনারা মানুষ  গড়ার কারিগর।  আপনারা যদি কোন অনৈতিক  কাজে জড়িয়ে পরেন তা হবে জাতির  জন্য কলংক।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)