শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » উত্তরে বাড়বে শীত, দক্ষিণে হবে বৃষ্টি!
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » উত্তরে বাড়বে শীত, দক্ষিণে হবে বৃষ্টি!
৪৯৪ বার পঠিত
শনিবার, ৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উত্তরে বাড়বে শীত, দক্ষিণে হবে বৃষ্টি!

---

পক্ষকাল সংবাদ-

পৌষের শীতের মধ্যেই বৃষ্টিতে ভিজল সারা দেশ। এই হঠাৎ বৃষ্টিতে নানা ভোগান্তিতে পড়েছে মানুষ। সারা দেশে দিনের তাপমাত্রা ব্যাপক মাত্রায় কমে গেছে। দেশের অধিকাংশ স্থানেই শনিবার (৪ জানুয়ারি) বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বাড়তে পারে শীত, দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি। পাশাপাশি শুক্রবারের চেয়ে বৃষ্টির মাত্রাও কমতে পারে। অন্যদিকে বৃষ্টিতে এ মৌসুমের বড় শৈত্যপ্রবাহ দুদিন আগে বিদায় নিলেও ফের বৃষ্টির ফলে শৈত্যপ্রবাহের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে এবার বড় নয়, ছোট আকারের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। থাকতে পারে সর্বোচ্চ তিন দিন। শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে কমবে রাতের তাপমাত্রা।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারাক গণমাধ্যমকে বলেন, শনিবারও দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন বৃষ্টির পরিমাণ ও এরিয়া কমতে পারে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কমে যাবে। আগামী সোমবার থেকে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিনের বেশি থাকবে না। শুক্রবার প্রায় সারা দেশেই বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে। এছাড়া ভোলায় ৫০ মিলিমিটার ও ফেনীতে হয়েছে ৪৭ মিলিমিটার বৃষ্টি। একই সময়ে রাজধানীতে হয়েছে ১৮ মিলিমিটার বৃষ্টি। রাজধানীতে এদিন ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়। দুপুরের দিকে কিছু সময় সূর্যের দেখা মিললেও এরপর আবার বৃষ্টি নামে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)