শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » গাজীপুরে মাদ্রাসা শিক্ষকের ওয়াড্রপ থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম পাতা » জেলার খবর » গাজীপুরে মাদ্রাসা শিক্ষকের ওয়াড্রপ থেকে শিশুর লাশ উদ্ধার
৬১৬ বার পঠিত
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মাদ্রাসা শিক্ষকের ওয়াড্রপ থেকে শিশুর লাশ উদ্ধার

---
---
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসার শিক্ষকের কাপড় রাখার ওয়াড্রপের (কেবিনেটের) ভেতর থেকে ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের চার বছরের শিশুপুত্র মো. আদিলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের মরাশ বাগে জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সহকারী শিক্ষক মো. জোনায়েদ আহমেদের কেবিনেটের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা মুফতি জোবায়ের আহমেদ বাদী হয়ে দুই জনকে আসামী করে  কালীগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন যাহার নম্বর- ০২।
বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ আটকৃত ওই আসামীদেরকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলো-মাদ্রাসার শিক্ষক মো. জোনায়েদ আহমেদ (৩০) ও মসজিদের মোয়াজ্জিন খায়রল ইসলাম (২৫)। জোনায়েদ আহমেদ (৩০), হাবিগঞ্জ জেলার রাখাইন উপজেলার তেগুরিয়া গ্রামের মৃত ওয়াহব আলীর ছেলে, খাইরুল ইসলাম (২৫) একই এলাকার জফু মিয়ার ছেলে (২৫)।
নিহত আদিল মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধলাসিয়া এলাকায়।

মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদ জানান, চারদিন আগে ওই মাদ্রাসার মসজিদের মোয়াজ্জিন খায়রুল ইসলামের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি মাদ্রাসা শিক্ষক  জোনায়েদ আহমেদকে সন্দেহ করেন। এ ব্যাপারে মোয়াজ্জিন খায়রুল মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে জোনায়েদের বিরুদ্ধে নালিশ করেন। পরে প্রধান শিক্ষক ঘটনার দিনই জোনায়েদকে ডেকে শাসন করেন। বুধবার বিকালে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের শিশু পুত্র আদিল মাদ্রাসার পাশেই মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
পরে ছেলেকে কোথায়ও না পেয়ে মসজিদের মাইকে ছেলে হারানোর মাইকিং করা হয় এবং নিহতের স্বজন ও গ্রামবাসী গিয়ে মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। এসময় শিক্ষক জোনায়েদ ও মুয়াজ্জিন খায়রুলের আচরণ ও ভ’মিকা রহস্যজনক মনে হলে স্থানীয়দের তাদের সন্দেহ হয়। এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কথা স্বীকার করেন জোনায়েদ। পরে চাবি নিয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদের কক্ষে থাকা ওয়াড্রপের কেবিনেট থেকে ওই শিশুর মৃত দেহ উদ্ধার করা হয় এবং তাদের দুইজনকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ ওসি এ.কে.এম মিজানুল হক জানান, জিজ্ঞাসা বাদের জন্য দুই শিক্ষক জোনায়েদ আহমেদ ও ওই শিক্ষা প্রতিষ্ঠানটির মসজিদের মোয়াজ্জিন মো. খাইরুল ইসলামকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের এডিশনাল এস.পি পঙ্কজ দত্ত জানান, রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয় এবং বুধবার রাতেই ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় শ^াসরোধ করে হত্যার আলামত রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে লাঞ্চিত করার প্রতিশোধ নিতেই জোনায়েদ ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের শিশুপুত্রকে গলা টিপে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)