শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির আন্দোলন -শাহ জাফর
প্রথম পাতা » জেলার খবর » জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির আন্দোলন -শাহ জাফর
৪৫৭ বার পঠিত
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির আন্দোলন -শাহ জাফর

---

ফরিদপুর প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, এই সরকার ভোটারবিহীন নির্বাচনের সরকার। এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। ভোটের আগে তারা বলেছেন সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তারা নির্বাচন করছে। আর এখন বলছে ২০১৯ সালের আগে আর নির্বাচন হবে না। তাঁদের এই কথা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল। শাহ জাফর বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান অসহযোগ আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। তিনি নেতাকর্মীদের প্রতি এই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকারের লজ্জাজনক পদত্যাগে বাধ্য করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

বৃহস্পতিবার বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজার এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালালউদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি মো.সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, হামিদুল হক বকুল,সাইফুর রহমান, মাহুববুর রশীদ হেলাল, আশরাফুল আলম ডাবলু প্রমুখ। এর আগে একটি বিশাল মিছিল ওই বাজার এলকা ঘুরে আসে। #



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)