শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নাশকতাকারিদের সাথে সংলাপ না
প্রথম পাতা » অপরাধ » নাশকতাকারিদের সাথে সংলাপ না
৫০৪ বার পঠিত
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাশকতাকারিদের সাথে সংলাপ না

---
পক্ষকাল প্রতিবেদকঃ দেশে বেশি দিন এই নাশকতা চলতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।অবরোধে সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “দুই/চারটা ককটেল মেরে, কিছু মানুষকে হত্যা করে একটি নির্বাচিত সরকারকে হটানো যায় না। নাশকতাবাদী ও সন্ত্রাসীদের সঙ্গে আওয়ামী লীগের কোনো দিনই সংলাপ হবে না।”বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও বোমাবাজি হচ্ছে। গাড়িতে দেওয়া আগুন ও পেট্রোল বোমায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।আগামী এক সপ্তাহের মধ্যে বিএনপির এই আন্দোলন থেমে যেবে বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, “বিএনপির এ আন্দোলন শুধু ব্যর্থ হবে না, শোচনীয়ভাবে ব্যর্থ হবে। এক সপ্তাহের মধ্যে বিএনপর এ আন্দোলন আপনা-আপনি স্তিমিত হয়ে যাবে।”

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডমি আয়োজিত ‘চলমান রাজনীতি বিষয়ে আলোচনা’ শীর্ষক সভায় বক্তব্য দেন সুরঞ্জিত।

বিজিবি মহাপরিচালক বোমাবাজি ঠেকাতে অস্ত্র ব্যবহারের যে কথা বলেছেন তাতে দেশবাসীর সমর্থন রয়েছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

তিনি বলেন, “বিজিবি প্রধানের বক্তব্যে দেশবাসী সমর্থন দিয়েছে। মানুষের প্রাণ রক্ষা করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য। এজন্য তারা গুলি করতে পারে।”

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সাধারণ মানুষের জীবন বাঁচাতে কোনো বোমাবাজকে গুলি করতে বিজিবি কুণ্ঠিত হবে না। বিজিবির সবই ‘লিথাল’ (প্রাণঘাতি) অস্ত্র। বিজিবি সদস্যরা কাউকে গুলি করবে না। তবে কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের একাংশের পলিট ব্যুরোর সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য দেন।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)