শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ » অবরোধের দশ দিনে নিহত ২৩
প্রথম পাতা » অপরাধ » অবরোধের দশ দিনে নিহত ২৩
৪৮২ বার পঠিত
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবরোধের দশ দিনে নিহত ২৩

---পক্ষকাল প্রতিবেদকঃ
অবরোধ-কেন্দ্রিক সহিংসতায় সারাদেশে যে ২৩ জন নিহত হয়েছে - এদের মধ্যে ১৮ জনই সাধারণ মানুষ।বিরোধীদল বিএনপির ডাকা লাগাতার অবরোধের সময় সহিংসতায় মোট নিহতের সংথ্যা ২৩-এ পৌঁছেছে।ঢাকার বাইরে গাজীপুরে হরতালের সময় একটি বাসে আগুন দেয়া হলে তার ভেতরে ঘুমন্ত চালকের সহকারী তোফাজ্জল হোসেন পুড়ে মারা যান।

এ ছাড়া ৬ দিন আগে পেট্রোল বোমার আগুনে দগ্ধ আরো এক গাড়িচালক হাসপাতালে মারা গেছেন।
বিএনপির নেতৃত্বে বিরোধী জোটের ডাকে গত দশদিন ধরে অবরোধ চলছে, আর আজ এর পাশাপাশি হরতালও ডাকা হয়েছিল। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।

রাজধানী ঢাকায় হরতালের দিনেও প্রচুর বাস অটোরিকশা এবং রিকশা চলাচল করেছে। তুলনায় প্রাইভেট কারের সংখ্যা কম থাকলেও সাম্প্রতিক অন্যন্য হরতালের তুলনায় বেশি ছিল বলেই মনে হয়েছে।

হরতালে রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়েনি।

বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া বলছিলেন, “অগণিত অস্ত্রধারী পুলিশ নামিয়েছে সরকার, তাই যে কোন মুহুর্তে জীবন চলে যেতে পারে সে জন্য সবাই সন্ত্রস্ত। প্রাণের ভয় সবারই আছে, তাই যেভাবে দেখা যাবার কথা সেভাবে প্রকাশ্যে কর্মীদের দেখা যাচ্ছে না।”

রাজশাহী থেকে স্থানীয় সাংবাদিক আনোয়ার আলি জানাচ্ছেন, হরতালের সময় দোকানপাট বন্ধ থাকলেও বিএনপির তেমন কোন উপস্থিতি বা মিছিল চোখে পড়ে নি।

চট্টগ্রামে বৃহস্পতিবার হরতালের সময় রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক লতিফা আনসারী লুনা।

রাজধানী ঢাকায় রাস্তার ওপর অনেক দোকানপাটই খোলা ছিল। দোকানীরা বলেছেন, হরতালে সহিংসতা বা ভাঙচুরের ভয় উপেক্ষা করেই তারা জীবিকার তাড়নায় দোকান খুলেছেন।

শহরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বা পরীক্ষা হয় নি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন নেতা নূহ উল আলম লেনিন বলেন, বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব কাল শুরু হচ্ছে । এটা শেষ না হওয়া পর্যন্ত সরকার সহিষ্ণুতা দেখাবে।

তবে সাধারণ মানুষের মধ্যে অবরোধ-হরতালের মধ্যে যেভাবে যানবাহনে পেট্রোল বোমা হামলা হচ্ছে তা নিয়ে একটা আতঙ্ক- উদ্বেগ কাজ করছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডা. সামন্ত লাল সেন জানাচ্ছেন, অবরোধ কর্মসূচির সময় অগ্নিদগ্ধ মোট ২২ জন বার্ন ইউনিটে ভর্তি করা হয়, যার মধ্যে আবুল কালাম সহ মোট তিন জন মারা গেছেন।

তিনি জানান এখনো আরো ১২ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা সংকটজনক।

লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে মঙ্গলবার রাতে রংপুরের মিঠাপুকুরে একটি চলন্ত বাসে পেট্রল বোমা ছুঁড়ে মারার ঘটনায় বাসের ভেতরেই পুড়ে মারা যায় এক শিশুসহ মোট পাঁচ জন।

গত ৫ জানুয়ারি ঢাকায় গত নির্বাচনের বর্ষপূতির দিনে সমাবেশ করতে অনুমতি না পেয়ে অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)