শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আ.লীগের কাউন্সিল অধিবেশন চলছে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আ.লীগের কাউন্সিল অধিবেশন চলছে
৩৮৩ বার পঠিত
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ.লীগের কাউন্সিল অধিবেশন চলছে

---

পক্ষকাল সংবাদ=

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের অংশ হিসেবে কাউন্সিল অধিবেশন চলছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়।

সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান। কী পেলাম কী পেলাম না- এই ভাবনার বাইরে এসে দেশের মানুষের জন্য নেতাকর্মীদের কাজ করার উৎসাহ দেন।

সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে আজ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়েছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম দিনের সম্মেলন হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থান নিয়েছেন। একইসঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)