শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » দেশ ইজারা দেওয়ার চক্রান্ত করছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
প্রথম পাতা » » দেশ ইজারা দেওয়ার চক্রান্ত করছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
৫১৩ বার পঠিত
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ ইজারা দেওয়ার চক্রান্ত করছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

---

পক্ষকাল প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র ও ধর্মের ওড়না পরে জঙ্গি ও রাজাকারের হাতে দেশকে ইজারা দেওয়ার চক্রান্ত করছেন, এমন অভিযোগ করে তা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক স্মরণসভায় এ কথা বলেন তিনি।

ইনু আরো অভিযোগ করেন, খালেদা জিয়া বৈধকে অবৈধ। নাশকতাকে আন্দোলন। আর জঙ্গিকে ধর্মপ্রাণ বলার অপচেষ্টায় লিপ্ত। তার জঙ্গি-রাজাকার সরকার গঠনের চক্রান্তের বিরুদ্ধে, আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এখন সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্রে জঙ্গি-রাজাকার থাকবে কিনা!

জঙ্গি-রাজাকারের সমর্থক ও প্রশ্রয়দাতা খালেদা জিয়ার সঙ্গে তাই নির্বাচন বা গণতন্ত্র নিয়ে কোনো আলোচনা নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী আব্দুর রাজ্জাককে জাতীয় ব্যক্তিত্ব, উন্নয়নের অগ্রনায়ক ও মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক ঐক্যের একজন প্রধান স্থপতি হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, রাজাকার-যুদ্ধাপরাধীদের বিচার দাবির একজন পুরোধা ব্যক্তি হিসেবে আব্দুর রাজ্জাক তার জীবদ্দশায় বিচারকার্য শুরু হতে দেখে গেছেন। দেশের গণতন্ত্রকে সুসংহত করার মধ্য দিয়েই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সম্ভব।

অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আরো বক্তব্য দেন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংসদ সদস্যদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাকের ছেলে ফাহিম রাজ্জাক এবং বিশিষ্ট নেতা নূরে আলম সিদ্দিকী, আ স ম আব্দুর রব, মোজাফফর হোসেন পল্টু, মুজাহিদুল ইসলাম সেলিম, মোজাম্মেল বাবু, কাজী মোহাম্মদ সিরাজ প্রমুখ।

দৈনিক পক্ষকাল/ইএইচএম



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)