শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » গভীর রাতে লঞ্চ-কার্গোর মুখোমু‌খি সংঘর্ষে কার্গোডুবি
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » গভীর রাতে লঞ্চ-কার্গোর মুখোমু‌খি সংঘর্ষে কার্গোডুবি
৫১৪ বার পঠিত
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গভীর রাতে লঞ্চ-কার্গোর মুখোমু‌খি সংঘর্ষে কার্গোডুবি

---

পক্ষকাল সংবাদ-

বরিশালে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাজী মো. দুদুমিয়া-১ নামের কার্গোটি নদীতে ডুবে গেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পূবালী-২ নামের এক‌টি লঞ্চ যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নৌযান শ্রমিক নেতা মো. হাসেম বলেন, চট্টগ্রাম থেকে সিমেন্টের কাঁচামালবাহী কার্গো হাজী মো. দুদুমিয়া-১-এর সঙ্গে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী শাহরুখ-২ লঞ্চের সংঘর্ষ হয়। এতে দুই নৌযানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তলা ফেটে যাওয়ার কারণে দুদুমিয়া কার্গোটি মালামালসহ নদীতে ডুবে যায়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার গণমাধ্যমকে জানান, যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে এবং নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চালানো হয়েছে। এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, কার্গোটির চালক নিয়ম না মেনে নদীর বাম দিকে চাপিয়ে চালাচ্ছিলেন। অপরদিকে নদীতে বাঁক থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন লঞ্চটির চালক। এ ঘটনায় লঞ্চ‌টির তলা ফেটে গেছে।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)