শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজাকারদের তালিকা প্রকাশ আজ
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজাকারদের তালিকা প্রকাশ আজ
৫১১ বার পঠিত
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাকারদের তালিকা প্রকাশ আজ

---

পক্ষকাল সংবাদ-

বিজয় দিবসের আগে আজ ১৫ ডিসেম্বর, রবিবার প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের নামের তালিকা। একইসাথে প্রকাশিত হবে দেশের স্বাধীনতার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকার প্রথম পর্বও।

আজ সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ষষ্ঠ তলায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দুই তালিকা প্রকাশ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সূফি আব্দুল্লাহ হিল মারুফ গতকাল ১৪ ডিসেম্বর, শনিবার এই তথ্য জানিয়েছেন।

রাজাকারদের নামের যে তালিকা আজ প্রকাশিত হচ্ছে তা নতুন কোনো তালিকা নয় বলে জানা গেছে। মূলত এই তালিকায় থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অতীতে সংগৃহীত সেইসব লোকের নাম যারা ১৯৭১ সালে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে ভাতা নিয়েছে বা যাদের নামে অস্ত্র এসেছে তাদের নাম।

একই সঙ্গে যাদের নাম-পরিচয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাসহ যেসব তথ্য স্থানীয় প্রশাসন ও পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে ছিল, সেই তথ্য ধরে করা এই তালিকাই আবার প্রকাশ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য ঘাতক বাহিনীর সদস্যদের তালিকাও প্রকাশিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

এ ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের নাম নতুন প্রজন্মকে জানাতেই এই তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার।’

মুক্তিযোদ্ধাদের যে তালিকা আগে থেকেই রয়েছে তার একটি অংশও তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরবেন বলে নিশ্চিত করেন তিনি।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)