বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ছাত্রলীগ নেত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের আবেগঘন স্ট্যাটাস
ছাত্রলীগ নেত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের আবেগঘন স্ট্যাটাস
পক্ষকাল সংবাদ- ![]()
ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন আক্তার মৌলি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। বিডি২৪লাইভের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে হল-
‘সংবাদটা দেখার পর প্রথমে বুঝতেই পারিনি। আসলে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিলো। Farmin Mouly’র মৃত্যুর সংবাদটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আমার সাথে পরিচয় খুব বেশিদিনের না। কিন্তু খুবই কাছের মনে হতো। আপাদমস্তক পলিটিক্যাল একটি মেয়ে। অনলাইনে দলের প্রচারের কাজে খুবই দক্ষ ছিল। সেই সূত্রেই পরিচয় ও নিয়মিত যোগাযোগ ছিল।
তার বাবা নাজিরপুর উপজিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচিত চেয়ারম্যান। সে নিজেও ছিল পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। পড়তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সর্বশেষ কিছুদিন আগে আমার সাথে কথা হয়েছিল চাকুরী সংক্রান্ত বিষয়ে। বলেওছিলাম শিগগিরই একটা ভালো চাকুরীর ব্যবস্থা করে দিবো। আজ আকস্মাৎ এই মৃত্যু সংবাদ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ওপারে ভালো থেকো বোন আমার…




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা