সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » মেহেরপুর শহরের নির্মাণকৃত টিন সিডের বসত ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে
মেহেরপুর শহরের নির্মাণকৃত টিন সিডের বসত ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে
![]()
মেহেরপুর অফিস : মেহেরপুর শহরের কোর্ট রোডে নির্মাণকৃত টিন সিডের বসত ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে এ ঘর ভাঙ্গার ঘটনা ঘটে। ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে শহরের কোর্ট পাড়ার খোদা বক্সের ছেলে এনামুল হক ও ফজলুল বাবর, আবুলের ছেলে ফারুক, দাউদ আলীর ছেলে নাটক, জোহর খাঁর ছেলে দুল্লভ সহ কয়েকে জনের নামে।
ঘটনার বিবরণে জানা গেছে, মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আলিহিম মন্ডলের ছেলে শাহীন ইকবাল মেহেরপুর শহরের কোটপাড়া এলাকায় হাসান ফেরদৌসের স্ত্রী আছলিমা ফেরদৌসের সাথে ৫ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে শাহীন ইকবাল ওই জমিতে টিন দিয়ে একটি ঘর নির্মাণ করলে আছলিমার চাচাতো ভাই এনামুল হক ও ফজলুল হক বাবর মিলে ঘর ভাংচুর করেন।
শাহীন ইকবাল বলেন, এস.এ রের্কডের জমির মালিক মোফাজ্জেল হোসেনের একমাত্র কন্যা আছলিমা ফেরদৌসকে হিস্যা অনুযায়ী ১৯৭৪ সালের হেবানামা দানপত্রে দলিল মূলে রেজি: করে দেন। পরবর্তীতে আর এস রেকর্ড ৫২ নম্বর খতিয়ানে ২৫৩৪ নং দাগে আছলিমা ফেরদৌসের নামে রের্কড হয়। ২০১৭ সালে আছলিমার সাথে আমি জমিটি ক্রয় করি। ওই স্থানে আমি দুটি রুম বিশিষ্ট ঘর নির্মাণ করি। শুক্রবার ভোরে আছলিমার চাচাতো ভাই এনামুল হক ও ফজলুল হক বাবরসহ কিছু লোক নিয়ে এসে আমার তৈরী ঘর ভেঙ্গে রাস্তার পাশের একটি জমিতে ফেলে দেয়। এখন আমি ঐ স্থানে দখলে গেলে তারা বিভিন্ন ভাবে আমাকে হেনস্থ করছে। এ বিষয়ে মামলার প্রত্তুতি চলছে।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা