শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ : বিশ্বব্যাংক
প্রথম পাতা » অর্থনীতি » ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ : বিশ্বব্যাংক
৪৬৭ বার পঠিত
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ : বিশ্বব্যাংক

---

 

পক্ষকাল প্রতিবেদক:২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। কিন্তু চলতি অর্থবছরে সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ৩ শতাংশ।

 

মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্বব্যাংকের এক রিপোর্টে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস নামের এ রিপোর্টে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা শুরুর আগেই রিপোর্ট তৈরি করায় এতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে বিবেচনায় নেওয়া হয়নি। এতে বাংলাদেসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য রাজনৈতিক অস্থিরতাকে অন্যতম ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

২০১৩-১৪ সালে সরকারের ৭ দশমিক ২ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে প্রবৃদ্ধি অর্জিত হয় ৬ দশমিক ১ শতাংশ ।

 

প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বচানের আগে দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল তা নির্বাচনের পরে না থাকায় এবং সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ায় ২০১৩-১৪ অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।

 

এই স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০১৪-১৫ অর্থবছরে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে উল্লেখ করা হয় রিপোর্টে। এতে বলা হয়, যদি রাজনীতি পরিস্থিতি শান্ত থাকে তাহলে ২০১৪-১৫ অর্থবছরে রফতানি ও রেমিটেন্স প্রবাহ বাড়বে এবং বেসরকারি ভোগ চাহিদা বাড়বে। ফলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)