শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন না পেলে পদক্ষেপ-মতামত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন না পেলে পদক্ষেপ-মতামত
৪৩০ বার পঠিত
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন না পেলে পদক্ষেপ-মতামত

---পুলক ঘটক-
সরকার দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছে। তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু নিয়ন্ত্রণের আওতায় আনতে চাইলে আমার আপত্তি আছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু হবে। যারা নিবন্ধন পাবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
এই শেষের বাক্যটি অর্থাৎ “পদক্ষেপ নেওয়া”র ব্যাপারে আমার আপত্তি আছে। যারা সরকারের কাছে নিবন্ধন নেবেনা তারা সরকারীভাবে ‘অনিবন্ধিত মিডিয়া’ হিসেবে থেকে যাবে।
তারা যদি তথ্য প্রচারের ক্ষেত্রে অন্যায় বা অসাধু কোনো কার্যকলাপ না করে, তারা যদি নিবন্ধিত না হওয়া সত্ত্বেও সংবাদ পরিবেশনের নীতি-নৈতিকতা মেনে কাজ করে যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি আছে?
আপনি বলতে পারেন, নিবন্ধন না পেলে তারা সরকারের কাছ থেকে এই এই সুবিধাগুলো পাবেনা। শুধু নিবন্ধন নিলেই তারা সরকারের কাছে এসব সুবিধা পাবে।
সকল মিডিয়া বাংলাদেশ সরকারের কাছে নিবন্ধন নেবে এটা কি বাস্তব সম্মত? অনলাইন জগৎটি বিশ্বব্যাপি বিস্তৃত এবং সময়ের সঙ্গে ধাবমান।
কোনও একটি অনলাইন মিডিয়া যদি অন্য কোনও দেশে রেজিষ্ট্রেশনকৃত হয়, তাহলে সেই মিডিয়াকে আপনি বাংলাদেশের সংবাদ পরিবেশন করতে দেবেন না?
বিবিসি, সিএনএন, ভোয়া, রয়টার্স, এপি, এফপি, ডয়চেভেলে, রেডিও ফ্রি এশিয়া, বেনারনিউজসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদপোর্টালগুলোর ব্যাপারে কি ভাবছেন? ওগুলো কি বাংলাদেশে চলবে না? তাদের প্রতিনিধিরা কি এই দেশ থেকে সংবাদ পরিবেশনের কাজ করবে না?
পৃথিবীর সকল সংবাদপত্র, রেডিও, টিভি এবং তাদের ওয়েবপোর্টালকে বাংলাদেশে নতুন করে নিবন্ধন নিতে বাধ্য করবেন? এটা কি বাস্তব সম্মত? সেসব পোর্টাল যদি নিবন্ধন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারের সুযোগ পায়, তাহলে বাংলাদেশের অনিবন্ধিত মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কোন যুক্তিতে?
সরকার বরং নিবন্ধিত অনলাইন মিডিয়ার জন্য সরকারি বিজ্ঞাপনসহ কিছু প্রণোদনা ঘোষণা করতে পারে - যে সুবিধা অনিবন্ধিত মিডিয়াগুলো পাবে না।
দ্বিতীয়ত: সরকারের কাছে নিবন্ধিত সকল সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশন চ্যানেলগুলোকে তাদের অনলাইন সংস্করণের জন্য আলাদাভাবে নিবন্ধন নেওয়ার জটিলতাটিও অকারণ। এসব প্রতিষ্ঠিত মিডিয়াকে অনলাইনে প্রচারের আইনগত ভিত্তি দেওয়ার জন্য বিদ্যমান প্রকাশনা আইনেই নতুন ধারা সংযোজন করে তার আওতায় নিবন্ধিত হিসেবে গণ্য করা আবশ্যক।
বর্তমানে দেশে ডিজিটাল পদ্ধতিতে সংবাদ, তথ্য বা যেকোনো মতামত পরিবেশন এমনিতেই ঝুকিপূর্ণ। একটি পত্রিকায় প্রকাশিত কোনও সংবাদের জন্য দায়িত্বশীল ব্যক্তিদের (ডিফেমেশন অ্যাক্ট অনুযায়ী) সর্বোচ্চ দুই বছর কারাদন্ড হতে পারে। কিন্তু একই সংবাদ বা মন্তব্য পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক বা সম্পাদকের ৪ থেকে ১০ বছর এমনকি যাবজ্জিবন কারাদন্ডের বিধান করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে।
পত্রিকায় সংবাদ পরিবেশনের দায়ে কোনও সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বর্তমান সরকার আমলেই তুলে দেওয়া হয়েছে। অথচ একই সংবাদ কোনও ডিজিটাল মাধ্যমে প্রকাশ হলে আপনাকে/আমাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে; জামিন হবে না - এরকম স্ববিরোধী আইনি ব্যবস্থার মধ্যে আমাদের চলতে হচ্ছে।
সুতরাং অনলাইন মিডিয়ায় কাজ করা ইতোমধ্যেই আইনের মাধ্যমে শৃঙ্খলিত। এরপর আবার রেজিষ্ট্রেশন না থাকলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মরার উপর খাড়ার ঘা আরকি।



এ পাতার আরও খবর

অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)