শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা উত্তর আ’লীগের নেতৃত্বে বজলুর-কচি, দক্ষিণে মান্নাফি-সেন্টু
ঢাকা উত্তর আ’লীগের নেতৃত্বে বজলুর-কচি, দক্ষিণে মান্নাফি-সেন্টু
![]()
পক্ষকাল সংবাদ-
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মান্নান কচির নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে আবু আহাম্মদ মান্নাফি ও সরফুদ্দিন সেন্টুর নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই দুই অংশের নতুন নেতৃত্ব নির্বাচন এবং নাম ঘোষণা করা হয়। নগরীর দুই শাখার নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ঢাকা মহানগরীর সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি মিলিয়ে প্রায় দুই হাজার কাউন্সিলর এবং প্রায় তিন হাজার ডেলিগেট সম্মেলনে যোগ দেন।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা