শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » মেহেরপুরে চুরির অভিযোগে ইউপি সদস্য হিমাদুল সহ ৬ জন আটক
প্রথম পাতা » জেলার খবর » মেহেরপুরে চুরির অভিযোগে ইউপি সদস্য হিমাদুল সহ ৬ জন আটক
৪৪৩ বার পঠিত
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে চুরির অভিযোগে ইউপি সদস্য হিমাদুল সহ ৬ জন আটক

---

---
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে স্বর্ণের দোকান ও মুদি দোকানে চুরির অভিযোগে পিরোজপুর গ্রাম থেকে ইউপি সদস্য হিমাদুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নিজ বাসভবন থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, পিরোজপুর গ্রামের হামেল সর্দ্দারের ছেলে ও ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের মেম্বার হিমাদুল ইসলাম, একই গ্রামের বাবলু মিয়ার ছেলে  রুবেল হোসেন, বাবুর আলীর ছেলে বাপ্পি হোসেন, আব্দুল ফকিরের ছেলে কালু মিয়া, ছাপা মন্ডলের ছেলে মেহুরুল ইসলাম, আশার ছেলে মহব্বত আলী।

---

জানা গেছে, গত রবিবার রাতে সদর উপজেলার পিরোজপুর গ্রামের সেতু জয়েলার্স ও বিশ্বাস এন্টার প্রাইজে গ্রীল ও সাটারের তালা কেটে সোনা , নগদ টাকাসহ মালামাল চুরির অভিযোগে মঙ্গলবার রাতে তাদের আটক করে সদর থানা ও পিরোজপুর ক্যাম্প পুলিশ। এলাকাসূত্রে আরও জানা যায়, পিরোজপুর গ্রামে জিয়ারুল ইসলামের সেতু জুয়েলার্স থেকে স্বার্ণালঙ্কার ও নগদ টাকা এবং আজিজুলের বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে  নগদ টাকা ৬৫ হাজার টাকাসহ অনেক মালামাল চুরি হয়েছে।
তবে পিরোজপুর পুলিশ ক্যাম্পে আটককৃতরা পশ্চিম পাড়া কমিউনিটি সেন্টার কম্পিউটার, হাইস্কুলের ল্যাপটপ চুরির বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান,  যাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।  তাদেরকে এখন জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)