শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন
৪৬৬ বার পঠিত
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

---পক্ষকাল প্রতিবেদক:পাকিস্তানের বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর খান বুগতির হত্যা মামলায় দেশটির প্রাক্তন সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন কোয়েটার সন্ত্রাসবিরোধী একটি আদালত।

বুগতিকে হত্যার অভিযোগে তার ছেলে নওয়াবজাদা জামিল আকবর বুগতি বেলুচিস্তান হাইকোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মোশাররফসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। ইতিমধ্যে ওই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বেলুচিস্তান হাইকোর্ট।

তবে বুধবার কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালতে এ দিন শুনানির সময় উপস্থিত ছিলেন না মোশাররফ। তার আইনজীবী জিসান চিমা আদালতকে জানান, অসুস্থতার কারণে আসতে পারেননি তিনি।

আদালত বলেন, একমাত্র চিকিৎসক বোর্ডই মোশাররফের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করতে পারবেন।

এ সময় জামিল বুগতির পক্ষের আইনজীবী সোহাইল রাজপুত্র বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট নিয়মিত বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন।

আদালতে মোশাররফের আইনজীবী তার পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করে অভিযোগ গঠনের নির্দেশ দেন। মোশাররফ ছাড়াও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও ও বেলুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী মীর শোয়েব নশ্বেরানীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে।

অভিযোগ গঠনের পর আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেন আদালত।

তথ্যসূত্র : ডন।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)