শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » লবণ গুজবে বেনাপোল বাজারে ক্রেতাদের ভিড় ২ জন গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » লবণ গুজবে বেনাপোল বাজারে ক্রেতাদের ভিড় ২ জন গ্রেপ্তার
১০৯৩ বার পঠিত
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লবণ গুজবে বেনাপোল বাজারে ক্রেতাদের ভিড় ২ জন গ্রেপ্তার

---

 

আমিনুর রহমান তুহিন,বেনাপোল যশোর: যশোরের বেনাপোল বাজারে লবণের দাম বৃদ্ধি গুজব ছড়িয়ে পড়াই বিভিন্ন গ্রাম থেকে ঝাঁকেঝাঁকে মানুষ ছুটতে থাকে বেনাপোল বাজারের দিকে। লবণের দোকান গুলোতে পড়ে যায় লম্বা লাইন। এদিকে বেনাপোল বাজারে ২৫ টাকা কেজি দরের মোটা লবন বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং ৩৫ টাকা কেজি দরের চিকন লবণ বিক্রি হচ্ছে ৪০ টাকা।

মঙ্গলবার(১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে লবণের দাম বৃদ্ধি গুজব ছড়িয়ে পড়ে বেনাপোল সহ আশপাশের এলাকায়। মুহুতের মধ্যে অসাধু কিছু দোকানদার বেশি দামে লবণ বিক্রি করছে। যার কাছ থেকে যত বেশি মূল্য নেওয়া যায় এমন একটি পাল্লা চলছে বেনাপোল বাজারে। যার প্রয়োজন কম সেও থেমে নেই এই গুজবের লবণ কিনতে। বেনাপোল বাজার এলাকায় পথ চলতি প্রতিটি মানুষের হাতে লবণের প্যাকেট দেখা যায়। লবণ বেশি দামে বিক্রির কথা পৌছে যায় বেনাপোল পোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। তিনি দ্রত পুলিশ ফোর্স পাঠিয়ে নিয়ন্ত্রনে আনে লবনের বাজার। এসময় ক্রেতাদের নিকট থেকে উচ্চ মূল্য নেওয়ার অভিযোগে দুই জন লবন ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। প্রশাসন এবং বাজার কমিটি’র পক্ষ থেকে ক্রেতাদের সর্তক করার জন্য বেনাপোল বাজার এলাকায় মাইকিং বের করে ও গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

বেনাপোল বাজারে লবণের দাম বৃদ্ধি গুজবের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, আজকের সন্ধ্যা থেকে বেনাপোল বাজারে লবণের সংকট শুরু হয়েছে। বেনাপোল পোর্ট থানার পক্ষথেকে বাজারে সার্বক্ষনিক কাজ করছি যাতে গুজবে কোন সমস্যা সৃষ্টি না হয় এবং গুজব থেকে মানুষকে পরিত্রন দেওয়ার জন্য আমরা মাইকিং শুরু করেছি। আমরা সব সময় বেনাপোল বাজার মনিটরিং করছি।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)