শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের কাপাসিয়ায় শিশুসহ নিহত-৩, আহত-৫
বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের কাপাসিয়ায় শিশুসহ নিহত-৩, আহত-৫

তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিরুজুলি দীঘিরপাড় এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ৩ জন নিহত ও আহত হয়েছে আরো ৫জন। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে, নিহতদের মধ্যে ২জন পুরুষ ও একটি ৫ বছরের মেয়ে শিশু রয়েছে। কাপাসিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার বিরুজুলি দীঘিরপাড় এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে কিশোরগঞ্জগামী বাসের সঙ্গে ঢাকাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ৩ জনকে মৃত- ঘোষণা করেন। আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা