শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » ফের মহানবীর ব্যঙ্গচিত্র ছাপছে এবদো
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » ফের মহানবীর ব্যঙ্গচিত্র ছাপছে এবদো
৯৯১ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফের মহানবীর ব্যঙ্গচিত্র ছাপছে এবদো

---পক্ষকাল প্রতিবেদক:ফ্রান্সের ব্যাঙ্গাত্মক সাপ্তাহিকী শার্লি এবদোর নতুন সংস্করণে মহানবী হযরত মোহাম্মদের(স.) ব্যঙ্গচিত্র ছাপা হচ্ছে। মহানবীর আপত্তিকর কার্টুনের জের ধরেই সম্প্রতি সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল পত্রিকাটির প্যারিস কার্যালয়ে।

সংবাদ সংস্থা বিবিসি বলছে, বুধবার ম্যাগাজিনটির যে নতুন সংখ্যা প্রকাশিত হচ্ছে, তার প্রচ্ছদে থাকবে মহানবীর একটি কার্টুন। ওই কার্টুনের হাতে ধরা থাকবে ‘আমি শার্লি’ লেখা পোস্টার। এর নিচেই ‘সব কিছু ক্ষমার যোগ্য’ শব্দগুলো লেখা থাকবে।

সোমবার ম্যাগাজিনের আইনজীবী রিচার্ড মালকা ফরাসি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। পত্রিকার সাংবাদিক এবং কর্মচারীরা চরমপন্থিদের হামলার কাছে নিজেদের আত্মসমর্পণ করবেন না।

গত বুধবার শার্লি এবদোর প্যারিস কার্যালয়ে হামলা চালিয়ে সম্পাদক এবং পাঁচ কার্টুনিস্টসহ ১২ জনকে হত্যা করে জঙ্গিরা। মহানবীকে নিয়ে আপত্তিকর কার্টুন ছাপানোর দায়ে ওই হামলা চালানো হয়। এরপর বৃহস্পতিবার দক্ষিণ প্যারিসে অপর এক হামলায় এক নারী পুলিশ নিহত হন। পরদিন শুক্রবার শহরের একটি সুপারমার্কেটে চার জিম্মিকে হত্যা করে জঙ্গি সন্ত্রাসীরা। গত তিন দিনের অব্যাহত সহিংসতায় সবমিলিয়ে ১৭ জন প্রাণ হারায়। পুলিশের গুলিতে নিহত হয়েছে দুই হামলাকারী যুবকও।

এ ঘটনার প্রতিবাদে রোববার প্যারিসসহ বিশ্বের বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ম্যাগাজিনটির প্রতি সংহতি প্রকাশ করে সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আই অ্যাম শার্লি’ বা ‘আমিই শার্লি’ বলে শ্লোগান দেয়। এখন এবদোর সাংবাদিকরা ওই শ্লোগান সেঁটে দিতে যাচ্ছেন মহানবীর কার্টুনে।

বুধবার শার্লি এবদোর ৩০ লাখ কপি বাজারে আসছে। বিশেষ এই সংস্করণটি সবমিলিয়ে ১৬টি ভাষায় ছাপা হওয়ার কথা রয়েছে। এ রকম সাধারণ মানের এক পত্রিকার জন্য এটা একটি বিরাট ঘটনা। স্বাভাবিক সময়ে প্রতি সপ্তাহে এটি ৬০ হাজারের মত কপি ছাপা হয়ে থাকে। হামলার পর এর জনপ্রিয়তা রাতারাতি আকাশ ছুঁয়েছে।

আইনজীবী মালকা আরো বলেছেন,‘আমরা আমাদের নীতিতে পরিবর্তন আনবো না। ‘আই অ্যাম শার্লি’ এই চেতনাটি আমরা ছড়িয়ে দিতে চাই। ধর্মান্ধদের বিরুদ্ধে এটিই আমাদের প্রতিবাদ।’



এ পাতার আরও খবর

ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)