শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » জনতার বিরুদ্ধে অবরোধ চলছে : ডিএমপি কমিশনার
প্রথম পাতা » » জনতার বিরুদ্ধে অবরোধ চলছে : ডিএমপি কমিশনার
৪৩৬ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনতার বিরুদ্ধে অবরোধ চলছে : ডিএমপি কমিশনার

---পক্ষকাল প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জনতার বিরুদ্ধে অবরোধ চলছে। চোরাগোপ্তা হামলা বা যে নাশকতা হচ্ছে তার বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। তা আরো বেগবান করা হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোরে ঢাকা মহানগর ট্রাফিক (দক্ষিণ) ও বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ সড়ক বাস্তবায়নে করনীয়’ শীর্ষক এক অ্যাওয়ারনেস প্রোগ্রামে এ সব কথা বলেন তিনি।

বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে কি-না এমন প্রশ্নের উত্তরে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সমাবেশের অনুমতি দেওয়ার আগে জন নিরাপত্তার স্বার্থে তা তদন্ত ও খোঁজ খবর করা হয়। যদি কোনো ধরনের নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত হবে না বলে প্রতিয়মান হয়, তখন সমাবেশের অনুমতি দেওয়া হয়। সেটা যে দল বা ব্যক্তিই হোক না কেন।

দক্ষিণখানে পুলিশ এক ব্যবসায়ীকে গুলি করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি ওই পুলিশ অফিসারের অপরাধ প্রমাণিত হয়, তবে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইনের মধ্যেই পুলিশের চলতে হয়। এর বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।

ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে কমিশনার বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় তাদের ট্রাফিক সিগন্যাল টাইমিং কাউন্টডাউন প্রকল্প চলছে। এই প্রকল্প শেষ হলে একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা দৃশ্যমান হবে।

তিনি আরো বলেন, গাড়ি চালানোর সময় বেপরোয়া না হয়ে বা ওভারটেকিংয়ের টেনডেন্সি পরিহার করতে হবে। অতিরিক্ত যাত্রী নিয়ে বাস বা গাড়ি চালাবেন না। চালককে সিটবেল্ট বাধতে হবে। মোটরসাইকেল চালককে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। সিগন্যাল মেনে চলতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি ট্রাফিক ব্যবস্থা উপহার দিতে পারব।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)