শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | ব্রেকিং নিউজ » ‘বুলবুলের’, আশঙ্কা নেই শুটিংয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | ব্রেকিং নিউজ » ‘বুলবুলের’, আশঙ্কা নেই শুটিংয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী
৫৬৬ বার পঠিত
রবিবার, ১০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বুলবুলের’, আশঙ্কা নেই শুটিংয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী

---

পক্ষকাল সংবাদ-

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর ঝড়ো হাওয়ার দাপটে স্থগিত হয়ে আছে মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’র শুটিং। গত শুক্রবার সকালে বঙ্গপসাগরের মাঝ থেকে কোনোভাবে সেন্টমার্টিন ফিরেছেন ‘হাওয়া’ চলচ্চিত্রের টিম। তার পর বুলবুল কারণে আর শুটিং শুরু করা সম্ভব হয়নি। টানা তিন দিন হোটেলে উৎকণ্ঠা নিয়ে শুয়ে বসে কাটাতে হয়েছে বলে জানান ছবিটির প্রধান চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী।

আজ প্রতাশ্যার খবর জানালো হাওয়া টিম। জানালেন, ধেয়ে আসতে থাকা বুলবুল সেন্টমার্টিন থেকে চলে গেছে। তবে ঘুর্ণিঝর চলে গেলেও এখন  থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে রোদও দেখা দিচ্ছে। এই পরিস্থিতি শুটিংয়ের ফেরার প্রস্ততি নিচ্ছেন বলে জানালেন পরিচালক সুমন।

পরিচাল বলেন,’এভাবে ঘূর্ণিঝড়ের কবলে পড়বো ভাবিনি। কাজের গতি পেছালেও কারো ক্ষতি হয়নি। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আতঙ্কিত কিংবা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আশা শিগগিরই শুটিংয়ের ফিরতে পারবো।’

চঞ্চল চৌধুরী বলেন, হোটেলবন্দী হয়ে কয়েকদিন কাটলো আমাদের। কারণ বাইরে বের হওয়া নিষেধ। প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছিল সাগরের তীরে কেউ যেতে পারবে না। তবে এখন স্বাভাবিক। বুলবুলের আতঙ্ক কেটে গেছে। শুটিং ফেলার প্রস্তুতি নিচ্ছি।

চঞ্চল চৌধুরী ছাড়াও হাওয়া ছবিতে অভিনয় করছেন শরিফুল রাজ, নাজিফা তুষিসহ আরও অনেকে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)