শিরোনাম:
ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মুক্তিযুদ্ধের চেতনাকে সেদিন কারাগারে হত্যার চেষ্টা হয়েছিল:শেখ আফিল উদ্দিন এমপি
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মুক্তিযুদ্ধের চেতনাকে সেদিন কারাগারে হত্যার চেষ্টা হয়েছিল:শেখ আফিল উদ্দিন এমপি
৪২৬ বার পঠিত
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযুদ্ধের চেতনাকে সেদিন কারাগারে হত্যার চেষ্টা হয়েছিল:শেখ আফিল উদ্দিন এমপি

 

---

 

আমিনুর রহমান তুহিন,বেনাপোল যশোর কারাগার নিশ্চয়তার জায়গা। বিশ্বের কোথাও কারাগারের মধ্যে হত্যাকান্ডের নজির নেই। বঙ্গবন্ধুকেও পাকিস্তানীরা কারাগারে হত্যা করেনি। কিন্তু বাংলাদেশের একটি চক্র মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে জাতীয় চার নেতাকে কারাগারের মধ্যে নির্মমভাবে হত্যা করে। যা সভ্য দুনিয়া আগে কখনো দেখেনি।

 

শার্শা উপজেলা প্রশাসন ও  আওয়ামী লীগ আয়োজিত উপজেলা প্রশাসনিক ভবনে জাতীয় চার নেতা হত্যাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলার সহ-সভাপতি ও শার্শা আসনের জাতীয় সংসদের সদস্য শেখ আফিল উদ্দিন এসব কথা বলেন।

 

শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের মডেল। আমাদের এই উন্নয়নের ধারা ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতা তাজউদ্দিন আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামরুজ্জামান ও এম মনসুর আলীকে হত্যা করা হয়। এ উপলক্ষে শার্শা উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি পালন করে।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন  যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, আসিফ-উদ-দৌলা অলোক সর্দার,যশোর জেলা পরিষদের সদস্য ও শার্শা উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, পৌর আঃলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ শার্শা উপজেলা ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও প্রমুখ।

 

জাতীয় চার নেতাকে হত্যার দিনে শার্শা উপজেলা আওয়ামী লীগ তাদের গভীরভাবে স্মরণ করেছে। এজন্য দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। দিনের শুরুতে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া শোক প্রকাশের অংশ হিসেবে কালো পতাকা অর্ধনমিত রাখা হয়।



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)