শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » বিমল বিশ্বাসকে সামনে রেখে ২৯-৩০ নভেম্বর দু’দিনব্যাপি সম্মেলন
প্রথম পাতা » » বিমল বিশ্বাসকে সামনে রেখে ২৯-৩০ নভেম্বর দু’দিনব্যাপি সম্মেলন
৩৮৫ বার পঠিত
শনিবার, ২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিমল বিশ্বাসকে সামনে রেখে ২৯-৩০ নভেম্বর দু’দিনব্যাপি সম্মেলন

পক্ষকাল সংবাদ -

---বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আদর্শ রক্ষায় সমন্বয় কমিটির সমন্বয়ক ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে জানান, আজ সকাল ১১ টায় কমরেড বিমল বিশ্বাসের বাসায় কমরেড বিমল বিশ্বাসের সাথে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কমরেড নূরল হাসান, কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড অনিল বিশ্বাস সহ সমন্বয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্কার্স পার্টি কখনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি যে “১৪ দল একটি আদর্শিক জোট”। কিন্তু সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক বলেছেন, “১৪ দলে কোন সমস্যা নাই, ১৪ দল আদর্শিক জোট, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। ১৪ দলে থাকার কারণে পার্টি বিকশিত হয়েছে”। এই বক্তব্যে প্রমাণিত হয়, তারা বুর্জোয়া আর কমিউনিষ্ট মতাদর্শ একাকার করে ফেলেছেন। আওয়ামী লীগের হেফাজত ও সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টার রাজনীতি আজ ওয়ার্কার্স পার্টির আদর্শ হিসেবে রূপান্তরিত হয়েছে।
কমরেড বিমল বিশ্বাস পার্টি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেও তাঁকে বহিষ্কার করা হয়েছে। যা সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী শুধু নয়, ব্যক্তি আক্রোশের বহিঃপ্রকাশ ও নিন্দনীয়। এহেন আচরণের তীব্র নিন্দা করা হয়। অপর দিকে কর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য শঠতার আশ্রয় নিয়ে কংগ্রেস বর্জনের আহŸানকারী ৬ নেতার সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নেতৃবৃন্দের বক্তব্য কর্মীদের বিভ্রান্ত কারার কুট কৌশল। ওয়ার্কার্স পার্টি আদর্শগতভাবে অরন্ত:সারশূণ্য হয়েছে। কংগ্রেসের সাজসজ্জার যতই জৌলুষ দেখাক না কেন অচিরেই তাদের লেজুড়বৃত্তি, সুবিধাবাদ ও বিলোপবাদী রাজনীতির পরিণতি দেশবাসীর সামনে স্পষ্ট হবে; নেতা কর্মীদের মধ্যকার বিভ্রান্তিও দূর হবে বলে আশা প্রকাশ করেন।
সভা থেকে টেলিফোনে জানতে চাইলে পলিটব্যুরো সদস্য কমরেড মনোজ সাহা বলেন, আপনাদের প্রতি আমার নৈতিক সমর্থন ছিল এবং থাকবে।
নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান বাস্তবতায় কমিউনিষ্ট ও বাম, গণতান্ত্রিক শক্তির ঐক্যকেই এগিয়ে নিতে হবে।
সমন্বয় কমিটির উদ্যোগে আগামী ২৯-৩০ নভেম্বও দু’দিনব্যাপি সম্মেলন অনুষ্ঠিত হবে যশোরে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)