শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » জাতিসংঘের ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ খেতাব পেল আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » জাতিসংঘের ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ খেতাব পেল আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি
৪৮১ বার পঠিত
শনিবার, ২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ খেতাব পেল আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি

---
---পক্ষকাল সংবাদ -২রা নভেম্বর শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের আয়োজিত উপ-কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘের ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ খেতাব অর্জন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ৷
এসময় স্বীকৃতি হিসেবে পাওয়া সার্টিফিকেট উপস্থাপন করে বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন: আমরা ইউনাইটেড নেশনস ইনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) কার্যক্রমে অংশ নিয়ে কিছুদিন আগে এ সম্মানে সম্মানিত হয়েছি। একটা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এটা সকলকে জানাতে চাচ্ছিলাম।
‘‘জাতিসংঘ আজ আমাদের যে সম্মানে সম্মানিত করেছে; এটি শুধু আমার কিংবা চেয়ারম্যানের নয়। এ অর্জন বন ও পরিবেশ উপ-কমিটির সকলের৷ আমাদের হাতে এটি (স্বীকৃতি সার্টিফিকেট) আসার পরই আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে জানাই। তিনি আমাদের শুভেচ্ছা জনিয়ে, সামনের দিনগুলোতে আরও সুচারুভাবে কাজ করে যাওয়ার বিষয়ে নির্দেশনা দেন।”
এ সময় তিনি গত তিন বছরে বন ও পরিবেশ উপ-কমিটির কর্মযজ্ঞ তুলে ধরে বলেন: গত তিন বছরে আমরা পরিবেশ ঝুঁকি মোকাবেলায় দেশ জুড়ে কাজ করেছি। সারাদেশে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত প্রায় ৪ কোটি মানুষকে পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করার জন্য কাজ করেছি৷ আগামীতে যারা এখানে কাজ করবে তারা আমাদের চলমান উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নেবে বলে আশা করি।
জাতিসংঘের স্বীকৃতি প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন: প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে পরিবেশ দিবস পালিত হয়। বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি, জাতিসংঘের পরিবেশ বিষয়ক শাখা, ‘ইউনাইটেড ন্যাশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম’ বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে গ্লোবাল কার্যক্রম গ্রহণ করে। এই কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বের যারা পরিবেশের জন্য অবদান রেখেছে তাদের স্বীকৃতি দেয়। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম গ্রহণ করে ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ স্বীকৃতি অর্জন করেছে। জাতিসংঘ থেকে পরিবেশ রক্ষা আন্দোলনের ভূমিকা রাখায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিকে ধন্যবাদপত্র দেওয়া হয়।
এই প্রথম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল জাতিসংঘ থেকে পরিবেশ রক্ষায় স্বীকৃতি পেয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুর রহমান বলেন: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে বন ও পরিবেশ উপ কমিটির নানা কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ও ২৮ নভেম্বর কনফারেন্স করতে যাচ্ছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)