টাকার নেশাতেই পরীমনি নাম লেখান পর্নো ব্যবসায়
![]()
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। পাঁচ বছর ধরে মাদকাসক্ত ঢালিউডের এই নায়িকা। এছাড়াও, অভিনেত্রীর বিরুদ্ধে আরও
পরীমনি টাকার নেশায় সিনেমা জগতের আড়ালে নিষিদ্ধ পর্নো ব্যবসায় নাম লিখিয়েছেন বলে জানা গেছে। পরীমনির আগে গ্রেপ্তার মডেল পিয়াসাসহ অনেকেই ছিলেন পরীমনির সহযোগী।
বিভিন্ন সূত্রে জানা গেছে, অনেক ব্যাংকে শুভাকাঙ্ক্ষিদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে মোটা অংকের টাকা থাকা সত্ত্বেও আরও টাকার জন্য তিনি মডেলদের নিয়ে একটি চক্র গড়ে তোলেন। এ মডেলরা বিভিন্ন উচ্চবিত্ত শ্রেণির কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করত।
এ প্রসঙ্গে জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, পরীমনি ছাড়াও বেশ কয়েকজন মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে পরীমনিকে রাজধানীর বনানী থানায় হাজির করে র্যাব। এরপর সন্ধ্যার দিকে বনানী থানায় অভিনেত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এসময় নায়িকাকে এক নজর দেখতে থানায় উৎসুক জনতা ভিড় জমায়।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া সংবাদমাধ্যমকে জানান, অভিনেত্রী পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে আসেন র্যাব সদস্যরা। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা করেছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজ ও তার সহযোগী সবুজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গ্রেপ্তারকৃতরা নিজেদের দখলে অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি, আইস ও সিসা রেখেছিল। যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণেই তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।





সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
নিউমার্কেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো”
সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে?
নরসিংদীর রায়পুরা চরে ‘জুলাই সহিংসতা’র লুটের অস্ত্রে ২০০ সন্ত্রাসীর সাম্রাজ্য: বালু মাফিয়া ও মাদকচক্রে বিলীন জনপদ
পীরের পর সাধু হত্যায় দেশের আইনশৃঙ্খলা প্রশ্নে
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নজমুল হাসান দুর্নীতির সুবিধাভোগী হিসেবে এসিসি তদন্তে নাম এসেছে
জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী