শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট চলছে
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট চলছে
৬১০ বার পঠিত
শনিবার, ২৭ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট চলছে

---পক্ষকাল ডেস্ক-
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে।
শনিবার (২৭ মার্চ) সকাল ভোটগ্রহণ শুরু হয়েছে।
এই রাজ্যে রয়েছে ২৯৪টি আসন। আট দফা নির্বাচনের প্রথমটিতে আজ মঙ্গলমহল ও মেদিনীপুরের ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে নিয়োগ করা হয়েছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ।
পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটে পাঁচ জেলার বাঁকুড়ায় আছে ৮৩ কোম্পানি বাহিনী, ঝাড়গ্রামে ১৪৪, পশ্চিম মেদিনীপুরে ১২৪, পূর্ব মেদিনীপুরে ১৪৮ ও পুরুলিয়ায় ১৮৫ কোম্পানি বাহিনী।
রাজ্যে ১ লাখ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র রয়েছে। ৮ দফার নির্বাচনের ফল প্রকাশ হবে ২ মে।
এই ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৯১ জন প্রার্থী। নির্বাচনে তৃণমূল ও বিজেপি লড়ছে ২৯টি আসনে। তৃণমূল ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেয়। তবে পুরুলিয়ার জয়পুর আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। বিজেপি একটি আসন ছেড়ে দিয়েছে তাদের জোট শরিক অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন প্রার্থী আশুতোষ মাহাতকে।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)