দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন
পক্ষকাল
প্রতিবেদন: অপেক্ষার অবসান। পরিবারে হাজির আরেক খুদে সদস্য। রবিবার দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দাদা হলেন ছোট্ট তৈমুর (Taimur Ali Khan)। ফের খুশির হাওয়া পতৌদি পরিবারে। ২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন করিনা কাপুর। রবিবার মুম্বইয়ের (mumbai) ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে জন্ম দেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, খবর অনুযায়ী মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। গতকালই তাঁকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা।
অপেক্ষা চলছিলই, তাঁকে নিয়ে সরগরম ছিল পেজ থ্রিও (Page 3)। খুদে সদস্যকে নিয়ে উত্তেজনা ছিল সেলেব মহল থেকে আমআদমিরও। গতকালই তাঁর বেবিবাম্প নিয়ে ফটোশুটের (Kareena photoshoot) একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ফটোশ্যুট করেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই
(Instagram) সেই ভিডিয়ো শেয়ার করেন করিনা।
কাউন্টডাউন শুরু হয়েগিয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। সঠিক সময় না জানা গেলেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দফায় দফায় করিনার (Kareena Kapoor Khan) খোঁজ খবর নিয়েছে তাঁর পরিবার। গত বৃহস্পতিবারও করিনার মা ববিতা কাপুর, দিদি করিশমা কাপুর সকলেই এসেছিলেন সইফ-করিনার বাড়িতে।
প্রসঙ্গত, কোনও অবস্থাতেই কাজের সঙ্গে আপোস করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা কাপুর খান বলেন, ” আমি সেই ১৭ বছর বয়স থেকে কাজ করে যাচ্ছি। আমি সবসময় নিজের মত করে কাজ করতেই ভালোবাসি। যখন যেটা মনে হয়েছে করেছি। এবারও আমি অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ করে গেছি। তবে সাবধানে, কারণ, আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, সেটা মাথায় রেখে।”





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত